ফেসবুকে নরেন্দ্র মোদীর গুণমুগ্ধ এখন এক কোটিরও বেশি!

পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, গত বছরের ২৬ আগস্ট ফেসবুকে নরেন্দ্র মোদীর গুণমুগ্ধদের সংখ্যা ছিল ২০ লক্ষ। সেটা এ বছরের ১০ ফেব্রুয়ারি হয়ে যায় এক কোটি। আর ১১ ফেব্রুয়ারি তা হয়েছে এক কোটি তিন লক্ষ। নরেন্দ্র মোদীর গুণমুগ্ধের সংখ্যা রোজ বাড়ছে গড়ে ৫৭৮,৮৯৫ জন। সপ্তাহে ৮৫৯,৭৯১ জন। আর মাসে ২,৩৭১,১০০ জন। নিঃসন্দেহে ঈর্ষণীয়। বিজেপি নেতাদের আশা লোকসভা ভোটের ঠিক আগে অর্থাৎ এপ্রিল নাগাদ এই সংখ্যা অন্তত তিন কোটি ছোঁবে। ভারত তো বটেই, আমেরিকা এবং পশ্চিম এশিয়া থেকেও ভালো পেজ লাইক পাচ্ছেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications