নিজের লেখা চিঠির উত্তর প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়ে আহ্লাদে আটখানা আলিগড়ের তরুণী

নিজের লেখা চিঠির উত্তর প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়ে আহ্লাদে আটখানা আলিগড়ের তরুণী
আলিগড় (উত্তরপ্রদেশ), ২ জুন : মণে-প্রাণে চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হোক নরেন্দ্র মোদীই। আর সে স্বপ্ন নিয়ে কোনও প্রত্যাশা ছাড়াই প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন একনিষ্ঠ মোদী ভক্ত মেয়েটি। কিন্তু জীবনের সবচেয়ে বড় উপহারটি যে প্রধানমন্ত্রীর থেকেই পাবেন তা কল্পনাও করতে পারেননি তিনি।

ভাস্কর-এ প্রকাশিত খবর অনুযায়ী,নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি ও নরেন্দ্র মোদীর জয়ের জন্য শুভ কামনা জানিয়ে একটি চিঠি লিখেছিলেন আলিগড়ের বাসিন্দা স্নেহা গুপ্ত। প্রধানমন্ত্রী হওয়ার ৩ দিনের মাথায় সেই চিঠির জবাব দিলেন ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আবেগে ভেঙে পড়লেন স্নেহা। আনন্দ, কান্না মিলেমিশে একাকার। বললেন, আমি নরেন্দ্র মোদীর সাফল্যের জন্য উপবাস রেখেছিলাম। আমার লেখা চিঠিতে দল ও নরেন্দ্র মোদীর জন্য শুভকামনাও জানিয়েছিলাম। দেশের উন্নয়নের স্বার্থে গোটা দেশ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে রয়েছে।

স্নেহার লেখা চিঠির উত্তরে মোদী লিখেছেন, আমি আপনার বিস্তারিত ও মন ছুঁয়ে যাওয়া চিঠিটি পেয়েছি। ধন্যবাদ। আমি প্রার্থা করি ভগবানের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত স্বপ্ন বাস্তব হোক। ভবিষ্যতের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল আপনার জন্য।

উল্লাসিত স্নেহার কথায়, দেশের পঞ্চদশ প্রধানমন্ত্রী আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ও খুশির মুহূর্ত হয়ে থাকবে। উনি প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে 'আচ্ছে দিন' (সুসময়) এসে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+