Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Omar Abdullah swearing in ceremony: ওমর আবদুল্লাকে শুভেচ্ছা মোদীর, কেন্দ্রের তরফে পূর্ণ সহযোগিতার বার্তা

Modi wishes Omar Abdullah: জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী (Jammu and Kashmir CM) ওমর আবদুল্লাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবারই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah Takes Oath as CM)। জম্মু ও কাশ্মীরের উন্নয়নে ওমরের সরকারের সঙ্গে কেন্দ্রের তরফে পূর্ণ সহযোগিতার বার্তা নরেন্দ্র মোদীর।

এদিন এক্স হ্যান্ডেলে ওমরকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদী। লেখেন, "জম্মু ও কাশ্মীরের মানুষের সেবায় নিয়োজিত হওয়ার জন্য ওমরকে শুভেচ্ছা। জম্মু ও কাশ্মীরের উন্নয়নে ওমর আবদুল্লার সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করবে কেন্দ্র।"

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের (370 Article abrogation) পর কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু ও কাশ্মীর। সেখানের প্রথম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আবদুল্লা (Omar Abdullah swearing in ceremony)। শ্রীনগরে (Srinagar) শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল উপরাজ্যপাল মনোজ সিনহার তত্ত্বাবধানে শপথ নেন ওমর আবদুল্লাহ। একইসঙ্গে শপথ নেন ৮ মন্ত্রীও।

ওমর আবদুল্লার শপথে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। এছাড়াও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, আপের সঞ্জয় সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপির মেহবুবা মুফতি, এনসিপির কার্যকারী সভাপতি সুপ্রিয়া সুলে, ডিএমকের সাধারণ সম্পাদক কানিমোঝিও উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।

এদিন শপথ নেওয়ার আগে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার কথা বলেন ওমর আবদুল্লা নিজেও। তিনি জানান, "শেষবার টানা , ৬ বছরের মুখ্যমন্ত্রী ছিলাম। আর এবারে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেব। কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হওয়ার অনেক চ্যালেঞ্জ রয়েছে।" একইসঙ্গে জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার ব্যাপারেও তিনি সচেষ্ট হবেন বলে জানান ওমর।

এদিকে, জম্মু ও কাশ্মীরে ওমরের সরকারকে বাইরে থেকে সমর্থন কংগ্রেসের। ৩টি মন্ত্রকের দাবি ছিল কংগ্রেসের। কিন্তু ন্যাশনাল কনফারেন্স মাত্র একটি মন্ত্রক ও ডেপুটি স্পিকারের পদ কংগ্রেসকে ছাড়তে রাজি। এনসির সেই প্রস্তাব নাকচ করে সরকারে না থাকার সিদ্ধান্ত হাত শিবিরের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+