Modi's Meeting With NDA MPs: মোদী সোমবার থেকে বৈঠক করবেন এনডিএ সাংসদদের সঙ্গে, বাংলার বৈঠকে থাকবেন শাহ

Modi's Meeting With NDA MPs: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বাদল অধিবেশন চলাকালীন বৈঠক করবেন এনডিএ-র সব সাংসদদের সঙ্গে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মোদী।

বিরোধীদের ইন্ডিয়া জোটকে তিনি কটাক্ষও করেছেন। মতভেদ সরিয়ে বিজেপি-বিরোধী বিরোধী দলগুলি যখন এককাট্টা হয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছে, তখন এনডিএ-র রণকৌশলের দিশা দেখিয়ে, জোটকে মজবুত করতে ভোকাল টনিক দিতে চলেছেন প্রধানমন্ত্রী।

Modis Meeting With NDA MPs: মোদী সোমবার থেকে বৈঠক করবেন এনডিএ সাংসদদের সঙ্গে

৩১ জুলাই থেকে ১০ অগাস্ট থেকে মোদী একে একে এনডিএ-র সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক করবেন বলে স্থির হয়েছে। প্রত্যেক দিন সাড়ে ৬টা থেকে হবে একটি বৈঠক, অপরটি সাড়ে সাতটা থেকে। প্রথম দিনেই তিনি বৈঠক করবেন বাংলার সাংসদদের নিয়ে। সেই বৈঠকটি শুরুর কথা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। এই বৈঠকে থাকবেন অমিত শাহ ও রাজনাথ সিং।

উত্তরপ্রদেশের সাংসদদের একাংশকে নিয়েই প্রথম বৈঠকটি করবেন মোদী। সেটি শুরু সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায়। এই বৈঠকে থাকবেন পশ্চিম ইউপি, ব্রজ, কানপুর ও বুন্দেলখণ্ডের সাংসদরা। এই বৈঠকে থাকবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, নীতীন গড়কড়ি। সঞ্চালনায় থাকবেন সঞ্জীব বালিয়ান ও বিএল ভার্মা।

এই বৈঠকের পরেই বাংলা, ওডিশা ও ঝাড়খণ্ডের সাংসদদের সঙ্গে মোদীর বৈঠক। ৪১ জন সাংসদ বৈঠকটিতে থাকবেন বলে জানা যাচ্ছে। এই বৈঠকটি সঞ্চালনা করবেন ধর্মেন্দ্র প্রধান ও শান্তনু ঠাকুর। অগাস্টের ২ তারিখ উত্তরপ্রদেশের কাশী, গোরখপুর ও অওয়ধের সাংসদের নিয়ে প্রথম বৈঠক হবে। সেটিতেও অমিত শাহ ও রাজনাথ থাকবেন।

Modis Meeting With NDA MPs: মোদী সোমবার থেকে বৈঠক করবেন এনডিএ সাংসদদের সঙ্গে

ওইদিনই দ্বিতীয় বৈঠকে মোদী বসবেন তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, কেরল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপের সাংসদদের নিয়ে। অগাস্টের তিন তারিখ বিহারের পাশাপাশি দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, ছত্তিসগঢ়, হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর ও লাদাখের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মোদী।

অগাস্টের ৮ তারিখ রাজস্থান,মহারাষ্ট্র ও গোয়ার সাংসদদের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে। ৯ অগাস্ট গুজরাত, দাদরা নগর হাভেলি, দমন ও দিউয়ের সাংসদদের সঙ্গে বৈঠক। ওইদিন তিনি মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়ের সাংসদদের সঙ্গেও মিলিত হবেন। ১০ অগাস্ট সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার সাংসদদের সঙ্গে মোদীর বৈঠক।

জানা গিয়েছে, পুস্তিকা আকারে প্রধানমন্ত্রীর কাছে কাজের বিস্তারিত খতিয়ান দেবেন সাংসদরা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রণকৌশলের রূপরেখা স্থির করে দেবেন মোদী। ১৮ জুলাই এনডিএ-র বৈঠকের পর সাংসদদের সঙ্গে এই বৈঠকগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+