মনমোহন নন, কারতারপুর করিডরের উদ্বোধনে যাচ্ছেন মোদীই
কয়েকদিন আগে পর্যন্ত গুঞ্জন শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ে কারতারপুর করিডরের উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মনমোহন সিংয়ের কাছে নাকি সেই আমন্ত্রণ পত্রও পৌঁছে গিয়েছে। সেই জল্পনায় শনিবার জল ঢেলে দিল বিজেপি সাংসদ হরসিমরত কৌরের টুইট। তিনিই প্রথম ব্রেকিং নিউজটা প্রকাশ করেন। টুইটে হরসিমরত জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই উদ্বোধন করবেন করতারপুর করিডর।

জল্পনায় জল ঢাললেন মোদী
কাশ্মীর সিদ্ধান্তের পর থেকে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিনপিংয়ের মামাল্লাপূরম সফর সেই জনপ্রিয়তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। জিনপিং ভারত ছাড়ার পরেই তাই টুইট করে মোদীর মন্ত্রীর এই ঘোষণা সব জল্পনায় জল ঢেলে দিয়েছে। ৮ নভেম্বর বহু প্রতিক্ষিত সেই কারতারপুর করিডরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দিয়ে উদ্বোধন করানো হবে বলে যে জল্পনা শুরু হয়েছিল তাতে জল ঢাললেন হরসিমরত কৌর।

মোদীর জনপ্রিয়তার কাছে হার মানলেন ইমরান
ভারতের কাশ্মীর সিদ্ধান্তের পর সবচেয়ে বেশি আগ্রাসী হয়ে উঠেছিল পাকিস্তান। পৃথিবীর হেন কোনও দেশ ছিল না যেখানে ইমরান খান ভারতের বিরুদ্ধে দরবার করেনি। কিন্তু কোনও দেশের কাছেই ধোপে টেকেনি ইমরানের কাশ্মীর উদ্বেগ। এমনকী মুসলিম রাষ্ট্রগুলিও কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই দাঁড়য়েছে। শেষ ভরসা ছিল চিন। সেই চিনও শেষ পর্যন্ত আমল দিল না পাকিস্তানকে। মোদী সঙ্গে মুখোমুখি বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উহ্য রেখেই সন্ত্রাস দমনে একজোটে লড়াইয়ে সহমত হলেন শি জিংপিং। তাই কারতারপুর করিডরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনও উপায় ছিল না ইমরানের হাতে।

অমরিন্দরই দিলেন মোদীকে আমন্ত্রণ পত্র
কারতারপুর করিডরের উদ্বোধনের আমন্ত্রণ পত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন পাঞ্জাবের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। একই সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ৮ নভেম্বরের এই উদ্বোধনী অনুষ্ঠানে অমরিন্দর ছাড়াও উপস্থিত থাকবেন পাঞ্জাবে মন্ত্রী এবং বিধায়করা। উদ্বোধনের দিনেই ভারতের পক্ষ থেকে প্রথম পূণ্যার্থীর দলকে পাকিস্তানের সীমান্তে পৌঁছে দেবেন তিনি।
সূত্রের খবর মোদীর উদ্বোধনের পরের দিন ৯ নভেম্বর কারতারপুর করিডরে যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই দিনই ভারতীয় পূন্যার্থীদের জন্য পাকিস্তান তার ভাগের করিডরের দরজা খুলবে। এই সফরের জন্য ভারতীয়দের কোনও ভিসা লাগবে না। কেবল পারমিট করালোই হবে।












Click it and Unblock the Notifications