Vande Bharat Express: রবিবার ১০ টা বন্দে ভারতের উদ্বোধন করবেন মোদী! জানেন বাংলা কতগুলি পাচ্ছে?
Vande Bharat Express: একসঙ্গে ১০টি বন্দে ভারত পাচ্ছে দেশ। আগামীকাল রবিবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর একগুচ্ছ এই সেমি বুলেটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার, ঝাড়খণ্ড সহ দেশর একাধিক রাজ্যের উপর দিয়ে ছুটবে।
যে সমস্ত শহরের উপর দিয়ে এই ট্রেন ছুটবে সেখানে পর্যটনে জোয়ার আসবে বলে মনে করছে মোদী সরকার। আর্থিক সামাজিক উন্নতি ঘটবে। আর সেই লক্ষ্যেই বড় পরিকল্পনা। তবে ১০ টি বন্দে ভারতের (Vande Bharat Express) মধ্যে তিনটি শুধু ছাড়বে ওডিশা থেকেই।

Vande Bharat Express: রবিবার বন্দে ভারত এক্সপ্রেসগুলির উদ্বোধন করবেন মোদী-
- Vande Bharat Express: বারাণসী-দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস
এই ট্রেন ঝাড়খণ্ড দেওঘর থেকে বারাণসী ক্যান্ট স্টেশনের মধ্যে চলবে। এই ট্রেনটি সকালে বারাণসী থেকে দেওঘরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেওঘর থেকে বিকেল ৩টে ছেড়ে বারাণসী ক্যান্ট স্টেশনে (Vande Bharat Express) যাবে।
- Vande Bharat Express: হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস
আরও একটি বন্দে ভারত (Vande Bharat Express) পাচ্ছে বাংলা। এই ট্রেন দুপুর ২ টো ২৫ মিনিটে হাওড়ার জন্য রওনা দেবে। আট বাজে সেটি হাওড়ায় পৌঁছবে। হাওড়া থেকে পরের দিন সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে। সেদিন ১ টা ২০ মিনিটে গয়া জংশনে পৌঁছে যাবে। আসানসোল, দুর্গাপুর হয়ে চলবে এটি।
- Vande Bharat Express: আগ্রা থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস
আগ্রা ক্যান্ট স্টেশন থেকে বারাণসীর মধ্যে চলবে নতুন আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ট্রেনটি টুন্ডলা জংশন, ইটাওয়া, কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ হয়ে ছুটবে। সকালে ছাড়বে আর দুপুরেই বারাণসী পৌঁছবে।
- Vande Bharat Express: রাউরকেল্লা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
মোট তিনটি বন্দে ভারত (Vande Bharat Express) পাচ্ছে বাংলা। এই ট্রেন সকাল ছটার সময় হাওড়া থেকে ছাড়বে। এবং খড়গপুর, টাটানগর, চক্রধরপুর হয়ে ১১ টা ৫০ মিনিটে রাউরকেল্লা পৌঁছবে। দুপুর ১ টা ৪০ মিনিটে ফের হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে।
- Vande Bharat Express: পাটনা-টাটা নগর বন্দে ভারত এক্সপ্রেস
এই ট্রেন সপ্তাহে ছয়দিন চালানো হবে। সকাল ৬টার সময় টাটানগর থেকে রওনা হবে। সাত ঘণ্টার জার্নি শেষে বিহারের রাজধানী পাটনা (Vande Bharat Express) পৌঁছবে। আবার পাটনা থেকে বিকেল তিনটের সময় সেটি ছেড়ে যাবে এবং রাত ১১ টা নাগাদ টাটানগর পৌঁছবে।
- Vande Bharat Express: টাটানগর-বেরহামপুর বন্দে ভারত এক্সপ্রেস
আগামীকাল রবিবার টাটানগর-বেরহামপুর রুটের জন্যেও একটি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন।
- Vande Bharat Express: হুবলি পুনে বন্দে ভারত এক্সপ্রেস
কর্নাটকের একটি গুরুত্বপূর্ণ জায়গা হুবলি। সেখান থেকে মহারাষ্ট্রের পুণে পর্যন্ত একটি বন্দে ভারত এক্সপ্রেসেরও (Vande Bharat Express) উদ্বোধনও হবে আগামীকাল রবিবার। ২৪ ঘন্টার মধ্যেই এই ট্রেনে যাত্রা করা সম্ভব হবে।
- Vande Bharat Express: হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস
আগামী ১৫ সেপ্টেম্বর জামশেদপুর থেকে ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসগুলির উদ্বোধন করবেন। যার মধ্যে হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) রয়েছে। ট্রেনটি বাংলার হাওড়া স্টেশন থেকে বিহারের ভাগলপুরকে সঙ্গে যুক্ত করবে। এই ট্রেনটি দুই শহরের মধ্যে থাকা দূরত্ব মাত্র ৬.২০ মিনিটে অতিক্রম করবে। অন্যান্য ট্রেনের তুলনায় প্রায় আড়াই ঘন্টা কম সময় নেবে।
- Vande Bharat Express: নাগপুর-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস
সকাল পাঁচটার সময় নাগপুরের সেকেন্দ্রাবাদ থেকে রওনা দেবে।
- Vande Bharat Express: দুর্গ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস
ভোরে দুর্গ থেকে বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express) ছাড়বে। দুপুরে এটি বিশাখাপত্তনমে পৌঁছবে।












Click it and Unblock the Notifications