Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi: এক্সিট পোল প্রকাশ হতেই ফর্মে মোদী, আজই বসছেন বিশেষ বৈঠকে

ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। গতকাল একাধারে সব সংবাদ মাধ্যম এজেন্সির করা এক্সিট পোলে এমনই ইঙ্গিত মিলেছে। ৪০০ পার না করলেও ৩৫০ আসন সুনিশ্চিত করবে বিজেপি সেই ইঙ্গিত দিয়েছে অধিকাংশ এক্সিট পোল। গতকাল ভোট শেষ হওয়ার আগেই বিবেকানন্দ রকে ধ্যান শেষ করে এসেছেন তিনি।

আজই বসছেন প্রথম বৈঠকে। মোদী ৩.০ সরকার যে আসছে অর্থাৎ প্রধানমন্ত্রী পদে যে মোদী হ্যাট্রিক করতে চলেছেন সেটা এক প্রকার সুনিশ্চিত করে ফেলেছে বিজেপি। তার প্রস্তুতি তলে তলে শুরু করে দিয়েছে গেরুয়া শিবিরয এদিকে আজই ১০০ দিনের কাজের অ্যাজেন্ডা নিয়ে বৈঠকে বসছেন তিনি।

Narendra Modi

মোদী ৩.০ সরকারের প্রথম ১০০ দিনের কী কাজ হবে সেটা নির্ধারণ করতেই এই বৈঠক। উত্তরভারত জু়ড়ে চলছে তাপপ্রবাহ। ৫০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে গিয়েছে। এখনও পর্যন্ত ৫২ জন তাপপ্রবাহের কারণে মারা গিয়েছেন। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়েও আলোচনা হবে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় রেমালের দাপটে বিপর্যস্ত উত্তর পূর্বের একাধিক রাজ্য সেই পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন মোদী।

মোদী ৩.০ সরকারের প্রথম ১০০ দিনের কী কাজ হবে সেটা নির্ধারণ করতেই এই বৈঠক। উত্তরভারত জু়ড়ে চলছে তাপপ্রবাহ। ৫০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে গিয়েছে। এখনও পর্যন্ত ৫২ জন তাপপ্রবাহের কারণে মারা গিয়েছেন। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়েও আলোচনা হবে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় রেমালের দাপটে বিপর্যস্ত উত্তর পূর্বের একাধিক রাজ্য সেই পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন মোদী।

উত্তরপূর্বের একাধিক রাজ্য ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বিপর্যস্ত। সেখানকার পরিস্থিতি নিয়ে পদক্ষেপের সিদ্ধান্ত হবে এই বৈঠকে। সেই সঙ্গে মোদী ৩.০ সরকারের প্রথম ১০০ দিনের কাজ কি হবে তার পর্যালোচনা করতেই এই বিশেষ বৈঠক বলে মনে করা হচ্ছে। তৃতীয়বার সরকার গড়ার পর মোদী সরকারের প্রথম ১০০ কাজ হাইভোল্টেজ হতে চলেছে বলে দাবি করা হয়েছে।

আবার আরেক দল মনে করছে ভোট গণনার আগে সরকারি আদিকারীকদের মনোবল বাড়াতেই প্রধানমন্ত্রী মোদী এই বৈঠক করছেন বলে জানা গিয়েছে। আগামী ৪ জুন ভোট গণনা গোটা দেশে। সেদিন এক্সিট পোলের ফলাফলের সঙ্গে মিলবে কি না সেটা একটা বড় প্রশ্ন। মিলে গেলেও কতটা মিলবে। সত্যিই কি এবার চারশো পার করতে পারবে মোদী সরকার।

নিউজ ১৮ সহ একাধিক এক্সিট পোল ফের মোদী সরকারের আগমনকেই সুনিশ্চিত করেছে। তবে কোনও এক্সিট পোলই সাড়ে তিনশোর বেশি বিজেপিকে দেয়নি। এনডিএ জোটকে ৩৭০ পর্যন্ত দেওয়া হয়েছে। গতবারের চেয়ে বিজেপির আসন সংখ্যা বাড়লেও সেটা ৪০০ পার করবে না বলেই মনে করা হচ্ছে এক্সিট পোলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+