ধ্যান ভেঙে উঠলেন মোদী!কেদারনাথে ১৭ ঘণ্টা পর জেগে 'মাস্টার প্ল্যান'-এর কথা জানালেন প্রধানমন্ত্রী
টানা ১৭ ঘণ্টা ধ্যানমগ্ন ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দফা ভোটের আগে শুক্রবার থেকে ভোটের প্রচার বন্ধ হলেও, সোশ্যাল মিডিয়া জুড়ে মোদীর কেদারনাথ ভ্রমণের বিভিন্ন ছবি ভাইরাল হয়ে যায়।
টানা ১৭ ঘণ্টা ধ্যানমগ্ন ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ দফা ভোটের আগে শুক্রবার থেকে ভোটের প্রচার বন্ধ হলেও, সোশ্যাল মিডিয়া জুড়ে মোদীর কেদারনাথ ভ্রমণের বিভিন্ন ছবি ভাইরাল হয়ে যায়। পাশাপাশি কেদারনাথের গুহায় মোদীর ধ্যানমগ্ন ছবিও ভাইরাল হতে শুরু করে। এরপর এদিন সকালে,কেদারনাথে ধ্যান ভেঙেই মোদী পুজো দেন, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
|
কেদারনাথে মোদী
একদিকে, যখন রাজ্যের মানুষ প্রবল গরমে দাঁড়িয়ে ভোটের লাইনে ইভিএম বিভ্রাটের শিকার, তখন কেদারনাথের মন্দিরের গুহায় ধ্য়ান ভেঙে উঠলেন মোদী,। ১৯ মে দেশের লোকসভা নির্বাচনের শেষ দফার সকাল এভাবেই শুরু হয়েছে।
|
'দেশকে দেখুন ভারতবাসী'
এদিন কেদারনাথ থেকে সকলের প্রতি আবেদন জানিয়ে, মোদী বলেন, 'বিদেশে কেউ গেলে আমার আপত্তি নেই, তবে দেশকেএ ঘুরে দেখুন মানুষ, এটাই চাইব'।
|
মাস্টারপ্ল্যান
এদিন কেদারনাথের মাটিতে দাঁড়িয়ে মোদী বলেন, 'কেদারনাথের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে আমার, ২০১৩ সালে যখন এখানে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, আমরা তখন মাস্টার প্ল্যান তৈরি করি কেদারনাথকে আলাদা করে সাজানোর জন্য।'
|
কেদার নাথের প্রশংসায় মোদী
এদিন কেদারনাথ ধামের প্রশংসা করে মোদী বলেন, এমন জায়গায় এসে আধ্যাত্মিত চর্চা করতে পেরে তিনি নিজেরে সৌভাগ্যবান বলে মনে করছেন।
|
মোদীকে দেখতে ভিড়
এদিন কেদারনাথে মোদী এসেছেন শুনে স্থানীয়দের ভিড় দেখতে পাওয়া যায়। সকলের দিকে হাত নেড়ে তাংদের অভিবাদন জানান প্রধানমন্ত্রীও।












Click it and Unblock the Notifications