দিওয়ালিতে অর্থনীতির দিয়া জ্বালানোর আবেদন, 'ভোকাল ফর লোকাল'-এর টনিক দিলেন মোদী

দিওয়ালিতে দেশীয় দ্রব্য় কেনার জন্য় দেশবাসীর কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সোমবার 'ভোকাল ফর লোকাল' কর্মসূচিতে এই আবেদন জানান তিনি৷ বলেন, দেশীয় দ্রব্য় ব্য়বহারের মধ্যে দিয়ে দীপাবলি পালন করলে অর্থনীতিও চাঙ্গা হবে৷ এদিন তিনি দেশবাসীকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাতে গিয়ে এই বার্তা দেন৷

বারাণসীতে একটি প্রকল্পের উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী

বারাণসীতে একটি প্রকল্পের উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী

সোমবার ভিডিও কনফারেন্সে বারাণসীতে একটি প্রকল্পের উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী৷ সেখানেই দীপাবলির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভোকাল ফর লোকালের এই মন্ত্রটি বর্তমানে, লোকাল ফর দীপাবলিতেও পরিণত হয়েছে৷ আর এভাবেই দিওয়ালিতে অর্থনীতির দিয়া জালানোর আবেদন জানালেন মোদী।

দিওয়ালিকে আরও প্রচারের আলোয় নিয়ে আসার আবেদন

দিওয়ালিকে আরও প্রচারের আলোয় নিয়ে আসার আবেদন

এরপরেই তিনি বলেন, বারাণসীর পাশাপাশি দেশের সব নাগরিকের উচিত লোকাল ফর দিওয়ালিকে আরও প্রচারের আলোয় নিয়ে আসা৷ এরপর মোদী যোগ করেন, যখন দেশের সব নাগরিক গর্বের সঙ্গে দেশীয় দ্রব্য় কিনবেন, সেই দ্রব্য় নিয়ে কথা বলবেন, এই বার্তাটি পুরো দেশের কাছে পৌঁছাবে যে আমাদের দেশীয় দ্রব্য় কতটা ভালো৷ যা অনেক দূর পর্যন্ত প্রচার হবে৷

দেশীয় দ্রব্য মানেই যে শুধু প্রদীপ কিনতে হবে তা নয়

দেশীয় দ্রব্য মানেই যে শুধু প্রদীপ কিনতে হবে তা নয়

এতে শুধু স্থানীয় পরিচিতিই বাড়বে না৷ যাঁরা সেই দ্রব্য তৈরি করছেন তাঁদের দীপাবলিও আলোয় ভরে উঠবে বলে জানান প্রধানমন্ত্রী৷ সঙ্গে তিনি এও স্পষ্ট করে দেন, দেশীয় দ্রব্য মানেই যে শুধু প্রদীপ কিনতে হবে তা নয়৷ দীপাবলিতে আমরা যা যা ব্য়বহার করি সব দেশীয় দ্রব্য় কেনাটাও জরুরি৷ এতে যাঁরা সেই দ্রব্য়গুলি বানাচ্ছেন, তাঁরাও উৎসাহিত হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+