সর্বসম্মতভাবে এনডিএ-র নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী
সর্বসম্মতভাবে এনডিএ জোটের প্রধান নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী।
সর্বসম্মতভাবে এনডিএ জোটের প্রধান নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। এদিন রাত আটটা নাগাদ তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানাবেন। এদিন বিজেপির বৈঠকে বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানীর মতো অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

নরেন্দ্র মোদীকে তাঁদের নেতা বেছে নিয়েছেন। সংসদে সেন্ট্রাল হলে এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে মোদীকে নেতা বাছা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিরোমণি অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল। তিনি নরেন্দ্র মোদীর নাম হিসেবে প্রস্তাব করেন। সেই প্রস্তাবে সম্মত হন জনতা দল ইউনাইটেডের নেতা নীতীশ কুমার ও শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে।
বিজেপি সভাপতি অমিত শাহ নিজের ভাষণে বলেন, আমি জোটসঙ্গী সকলকে এবং বিজয়ী সাংসদদের নরেন্দ্র মোদীকে এনডিএ-র নেতা ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে বাছার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ৩৫৩ জন সাংসদ সর্বসম্মতভাবে এদিন মোদীকে নেতা হিসেবে বেছে নিয়েছেন।
এবার তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গঠনে আর্জি জানাবেন। প্রসঙ্গত শুক্রবার ফের একবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রিত্বের পদ থেকে নরেন্দ্র মোদী ইস্তফা দেন। তিনি রাষ্ট্রপতি কোবিন্দের হাতে ইস্তফাপত্র তুলে দিলে তিনি তা গ্রহণ করেন। এবং সম্মত হন। এবার তিনি সরকার গঠনের আর্জি জানাবেন এবং সেই মতো রাষ্ট্রপতির সম্মতি নিয়ে আগামী ৩০মে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications