Lok Sabha Election Results 2024: শনিবারেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন মোদী

Lok Sabha Election Results 2024: শনিবার প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ (swearing-in ceremony) নিতে পারেন নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। '৪০০ পারে'র স্লোগান দিয়ে নির্বাচনের ময়দানে নামে বিজেপি। কিন্তু ৪০০ তো দূর, আড়াশো'র আগেই থমকে গেল মোদী-শাহের রথ।

এই প্রথম বার (Lok Sabha Election Results 2024) সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার গড়তে হবে বিজেপিকে। যেখানে শরিকদলগুলির বড় ভূমিকা থাকবে। আজ বুধবার মন্ত্রিসভার শেষ বৈঠক। এরপরেই রাষ্ট্রপতির কাছে নতুন সরকার গঠনের দাবি পেশ করতে পারেন নরেন্দ্র মোদী।

Prime Minister Narendra Modi

সূত্রের খবর, শরিকদলগুলিকে সঙ্গে নিয়েই নয়া মন্ত্রিসভা গঠন (NDA government) করবেন মোদী সরকার। যা খবর, আগামী শনিবার অর্থাৎ ৮ তারিখ তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদের জন্য শপথ (swearing-in ceremony) নেবেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে। তবে কারা শপথ নেবেন তা অবশ্য স্পষ্ট নয়। আজ বুধবার বিজেপির শরিকদলগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈঠক রয়েছে।

যেখানে চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার সহ একাধিক এনডিএ শরিক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ফলাফল প্রকাশের পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে যান শাহ। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক হয়। আর সেই বৈঠকের পরেই আজ বুধবার বৈঠক হতে চলেছে এনডিএ দলগুলির মধ্যে। যেখানে আগামী কৌশল এবং মন্ত্রিসভা গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিচারের জন্য প্রয়োজন ২৭৩টি। বিজেপি একক ভাবে ২৪১টি আসন জিততে চলেছে। এনডিএ জোট ২৯৩ টি আসন পেতে চলেছে। তবে দীর্ঘদিন পর দেশের রাজনীতিতে বড় ভূমিকা হতে চলেছে কংগ্রেসের। ৯৯টি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে।

অন্যদিকে কংগ্রেস সহ বিজেপি (Lok Sabha Election Results 2024) বিরোধী 'ইন্ডিয়া' পায় ২৩৩ টি আসন। বিরোধী দলনেতার পদের জন্য লোকসভায় ৫৫টি আসনে জেতা প্রয়োজন। কিন্তু ২০১৪-য় যে ফল ছিল তাতে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতে কংগ্রেস। ফলে সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি। এ বার সেই মর্যাদা পেতে চলেছে মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধীর দল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+