Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লাইভ : ইন্দিরা গান্ধীর পর প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা উচিত ছিল : নরেন্দ্র মোদী

লাইভ : ইন্দিরা গান্ধীর পর প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা উচিত ছিল : নরেন্দ্র মোদী
কলকাতা, ৫ ফেব্রুয়ারি : বঙ্গে এবার পদ্মফুট ফুটুক এই আশা নিয়েই আজ ব্রিগেডে বক্তব্য রাখতে উঠছেন নরেন্দ্র মোদী। বাংলায় পরিবর্তনের হাওয়া আনতে এই জনসভাকে যে পুরোমাত্রায় কাজে লাগাতে চায় বিজেপি তা বলাই বাহুল্য। সকাল থেকেই মিছিল করে ব্রিগেডমুখী বিজেপির সমর্থক কর্মীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড ও পার্শ্ববর্তী এলাকা। ওয়াচ টাওয়ার থেকে নজর রাখা হচ্ছে মঞ্চে। তারই মধ্যে বক্তব্য রাখতে উঠলেন গুজরাতের প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।

কলকাতা বিমানবন্দরে ১.১৫ মিনিটে পৌছবেন নরেন্দ্র মোদী। কপ্টারে ১.৩০ মিনিটে রেস কোর্সে পৌছবেন মোদী। সভাস্থলে ১.৫০ মিনিটে পৌছবেন মোদী। দুপুর ২ টোয় মঞ্চে উঠবেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড। সভাস্থলে রয়েছে ৩০টি সিসিটিভি ক্যামেরা। লাগানো হয়েছে জ্যামার। ৫০ জনের গুজরাত পুলিশের দল রয়েছে সমাবেশে।

দুপুর ৪.০৭ মিনিট : বন্দে মাতরম বলে সভা শেষ করলেন রেন্দ্র মোদী।

দুপুর ৪.০৫ মিনিট : "নেতাজি সুভাষ বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, তোমরা আমায় সঙ্গ দাও আমি তোমাদের সুরাজ্য দেব।"

দুপুর ৪.০২ মিনিট : "চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ যেথা শির..."

দুপুর ৪.০০ মিনিট : ইন্দিরা গান্ধীর পর রাজীব নয়, প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল প্রণব মুখোপাধ্যায়ের। তা তো হলই না, তার পরেও ২০০৪ সালে প্রবীন নেতা ছিলেন প্রণবদা। তাঁকে প্রধানমন্ত্রী না বানিয়ে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হল।

দুপুর ৩.৫৮ মিনিট : "রাজ্যে মমতা দিদি আপনাদের বিকাশের কাজ করবে। আমি দিল্লিতে আপনাদের বিকাশের কাজ করব। আমার মাথার উপর প্রণব মুখোপাধ্যায়। উনি তো আপনাদেরই মানুষ।"

দুপুর ৩.৫৪ মিনিট : "পশ্চিমবঙ্গে মুসলমানদের উন্নয়নের শরিক করা হয়নি। শুধু ভোট ব্যাঙ্ক মনে করা হয় তাদের। অনুন্নয়নের জন্য বাংলাদেশীদের অনুপ্রবেশও দায়ী।"

দুপুর ৩.৫০ মিনিট : "তৃতীয় ফ্রন্টের উদ্দেশ্য দেশকে তৃতীয় সারির তৈরি করা। পশ্চিম ভারতে তৃতীয় মোর্চার উপস্থিতি নেই। তাই উন্নতি। পূর্বে তৃতীয় মোর্চার কারণে এত অনুন্নতি।"

দুপুর ৩.৪৬ মিনিট : "গুজরাত ২৪ ঘন্টা বিদ্যুৎ দিলে পশ্চিমবঙ্গ পারবে না কেন?"

দুপুর ৩.৩৬ মিনিট : "বাংলায় ক্ষমতায় আছে তৃণমূল। ওদের কাজের হিসাব চান, আর আমাদের রাজ্যের ৪২টি আসন জিতিয়ে আমাদের থেকে কাজের হিসাব চান। তারপর মিলিয়ে দেখুন। রাজ্যের কাজ তৃণমূল করুক, দেশের কাজের হিসাব আমরা দেব। তাতে কাজে দ্রুততা আসবে।"

দুপুর ৩.৩৩ মিনিট : "৩৫ বছর ধরে যারা বাংলাকে ধ্বংস করেছেন তাদের ক্ষমতাচ্যুত করে ভাল করেছেন। কিন্তু পরিবর্তন এসেছে কী? পরিবর্তনের অপেক্ষা করছেন এখনও। এই নির্বাচনে বাংলা কী দেশকে দিশা দেখাতে পারবে? অনুরোধ করব বাংলা থেকে ৪২ টি আসনে বিজেপিকে জিতিয়ে দিন।"

দুপুর ৩.৩১ মিনিট : "৬০ বছর কেটে গিয়েছে। আর অপেক্ষা নয়। দরিদ্রদের বাসস্থান চাই। খাওয়ার জন্য অন্ন চাই। অসুস্থদের জন্য ওযুধ চাই। গরীবের সম্মান চাই।"

দুপুর ৩.২৯ মিনিট : ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন মোদী।

দুপুর ৩.২৮ মিনিট : "বাংলা যখন রাষ্ট্রগুরুর ভূমিকায় ছিল, তখন ভারতও ছিল বিশ্বগুরু। সেই জায়গা বাংলাকে ফিরে পেতে হবে।"

দুপুর ৩.২২ মিনিট : "কলকাতায় আগেও সমাবেশ করেছি। কিন্তু এমন জনসুদ্র এই প্রথম দেখেছি। তৃতীয় ফ্রন্ট গড়তে চাওয়া নেতারা এদিকে তাকান বুঝে যাবেন হাওয়ার ঝোঁক কোনদিকে। দেশের জনতা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।"

দুপুর ৩.২১ মিনিট : "আমি আপনাদের সবাইকে খুব খুব ভালবাসি।"

দুপুর ৩.১৮ মিনিট : বক্তব্য রাখছে নরেন্দ্র মোদী। বাংলায় উপস্থিত জনতাদের অভিনন্দন জানালেন মোদী। বললেন, "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।"

দুপুর ৩.১৪ মিনিট : :নরেন্দ্র ভাইয়ের দুর্ভাগ্য তাঁর সময়কালে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, দাঙ্গা। কিন্তু তার পর গত ১২ বছরে এমন কোনও ঘটনা ঘটেনি। এর শ্রেয় নরেন্দ্র ভাইকেই দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব কৃষকদের সিঙ্গুরের জমি ফেরত দিয়ে দেওয়ো হোক।"

দুপুর ৩.১১ মিনিট : কেন্দ্রের উচিত বাংলাকে আর্থিক প্যাকেজ দেওয়া।

দুপুর ৩.০৫ মিনিট : "জনতা পরিবর্তনের কথা বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু যে হারে পরিবর্তন হওয়া উচিত ছিল, তা হয়নি।"

দুপুর ৩.০২ মিনিট : "বাংলায় গত ৩৫ বছরে খুনের ব্যবসা শুরু করেছে সিপিএম। বামেদের কৃপায় লোকতন্ত্র লুঠতন্ত্রে পরিণত হয়েছে।"

দুপুর ২.৫৬ মিনিট : "বাংলায় আজ ব্রিগেডে এই জনসুনামি হবে কল্পনা করিনি।"

দুপুর ২.৫৪ মিনিট : বক্তব্য রাখছেন রাজনাথ সিং।

দুপুর ২.৫১ মিনিট : "এরাজ্যে হিন্দু মুসলমান একসঙ্গে ছিল। তৃণমূল ইমামভাতা, মুসলমানদের এই সুযোগ ওই সুযোগ দিয়ে হিন্দু-মুসলমানে ভাগ করে দিয়েছে।"

দুপুর ২.৪৯ মিনিট : "রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর ধর্ষণের কম্পিটিশন বেড়ে গিয়েছে।"

দুপুর ২.৪৭ মিনিট : বক্তব্য রাখতে উঠলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রাহুল সিনহা।

দুপুর ২.৪৬ মিনিট : ফুলের মালা দিয়ে স্বাগত জানান হল মোদীকে।

দুপুর ২.৪৩ মিনিট : মঞ্চে উপস্থিত হলেন নরেন্দ্র মোদী ও রাজনাথ সিং।

দুপুর ২.৪০ মিনিট : "তৃতীয় সারির দলগুলো তৃতীয় ফ্রন্ট তৈরির কথা ভাবছে।"

দুপুর ২.২৪ মিনিট : বক্তব্য রাখতে উঠলেন শাহনওয়াজ হুসেন। " বাংলা ১ থেকে ৪২ টা আসন জিততে পারে বিজেপি। কংগ্রেসের বিকল্প তৃণমূল নয়। কংগ্রেসমুক্ত ভারত গড়তে পারে একমাত্র বিজেপি।"

দুপুর ২.১৭ মিনিট : বক্তব্য রাখতে উঠলেন বাপ্পি লাহিড়ি। গাইলেন চিরদিনই তুমি যে আমার , "যুগে যুগে আমি যে তোমারই...বিজেপি, উই লাভ ইউ"

দুপুর ২.০৫ মিনিট : বক্তব্য রাখছেন বিজেপির মুখপাত্র সিদ্ধার্থ সিং নাথ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করলেন তিনি। মমতার পরিবর্তনের ডাককে ভোটব্যাঙ্কের রাজনীতি বলে কটাক্ষ করলেন।

দুপুর ১.৫০ মিনিট : বক্তব্য রাখছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা।

দুপুর ১.৩৭ মিনিট : মঞ্চে এসে পৌছলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বাপ্পি লাহিড়ি।

দুপুর ১.৩৩ মিনিট : বক্তব্য রাখতে উঠলেন তপন সিকদার

দুপুর ১.৩১ মিনিট : বিমানবন্দরে পৌছলেন রাজনাথ সিংহ।

দুপুর ১.০৮ মিনিট : মঞ্চে শাহনাওয়াজ হুসেন ও বরুণ গান্ধী। রয়েছেন পি সি সরকার।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/1eHyqcDV8d8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+