আজ বিগ্রেডে নরেন্দ্র মোদীর জনসভা

বাংলার লাল রং মুছে এখন সবুজ হয়েছে। কিছুদিন আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই দলের হয়ে নির্বাচনী অভিযানের সূচনার করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর জনসভাও হবে সেই একই জায়গায়। ভিড় পাঁচ লক্ষ পেরোবে বলেই আশা বিজেপি শীর্ষ নেতৃত্বের।
পশ্চিমবঙ্গে বিজেপির ট্র্যাক রেকর্ড একেবারেই আশাপ্রদ নয়। ১৯৯৮ সালে এখান থেকে একটা আসন পেয়েছিল। ১৯৯৯ সালে আসন সংখ্যা দ্বিগুণ হয় অর্থাৎ বেড়ে ২ হয়। ২০০৯ সালে নির্বাচনে বিজেপি কোনওমতে দার্জিলিং থেকে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে যশবন্ত সিং একটি আসন দখল করতে সমর্থ হন।
এহেন পরিস্থিতিতে বাংলায় মোদী জাদু কতটা কার্যকর হবে তার আভাস পাওয়া যাবে আজকের জনসভা থেকেই।












Click it and Unblock the Notifications