টিকাকরণে সাফল্য আত্মনির্ভরতারই, বিরোধীদের ঘুরিয়ে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
টিকাকরণে সাফল্য আত্মনির্ভরতারই, বিরোধীদের ঘুরিয়ে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
দেশে করোনা টিকাকরণের সংকট, অভাব থেকে শুরু করে টিকা বণ্টন একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। এবার তাঁদের ঘুরিয়ে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী। দেশে ২৫ শতাংশের বেশি মানুষ করোনা ভ্যাকসিনের ২টি ডোজ পেয়েছেন। ৬৯ শতাংশ মানুষ একটি ডোজ পেয়ে গিয়েছেন। এটা সম্ভব হয়েছে একমাত্র আত্মনির্ভরতার জন্যই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতিত্ব দিয়েছেন আত্মনির্ভরতার তত্বকেই। ভারত যদি নিজে কোনও টিকা উৎপাদন না করত তাহলে কী পরিস্থিতি তৈরি হত। যাঁরা এই নিয়ে সমালোচনা করেছেন তাঁদের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সমালোচকদের আমি শ্রদ্ধা করি। কিন্তু অধিকাংশই সমালোচনার থেকে অভিযোগ বেশি করেন।

টিকাকরণে সাফল্য
অল্প সময়ের মধ্যেই টিকাকরণে বড় সাফল্য পেয়েছে ভারত। দেশের ৬৯ শতাংশ মানুষ করোনার প্রথম ডোজের টিকাকরণ পেয়েছে। আর ২৫ শতাংশ মানুষের দুটি ডোজের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে করোনার দুটি ডোজের টিকাকরণ সম্পূর্ণ করার কথা জানিয়েছিল কেন্দ্রে। সেটা হয়ত সফল হবে না। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে ২ কোটি করোনার টিকাকরণ করা হয়েছিল দেশে। দিনে ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে দেশ। বেশ কয়েকবার সেটা হয়েছে। করোনা টিকাকরণে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ।

আত্মনির্ভরতার সাফল্য
করোনা টিকাকরণে সাফল্য এসেছে আত্মনির্ভরতার জন্যই। এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারত যদি করোনা টিকা উৎপাদন না করত তাহলে কী পরিস্থিতি তৈরি হত। বিশ্বের একাধিক দেশে এখনও করোনা টিকা পৌঁছায়নি। ভারতের করোনা টিকাকরণের এই সাফল্যের জন্য আত্মনির্ভরতার কৃতিত্বই সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। দ্রুত টিকাকরণ কর্মসূচির জন্য প্রযুক্তি পোক্ত করার চেষ্টা করা হচ্ছে।

বিরোধীদের নিশানা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বিরোধীদের নিশানা করেছেন এদিন। করোনা টিকাকরণ নিয়ে তাঁকে একাধিক সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাঁদের জবাব দিয়েছেন মোদী। তিনি বলেছেন। দেশের অধিকাংশ মানুষ কেবল সমালোচনা করেন। সমালোচকদের আমি শ্রদ্ধা করি। তবে যাঁরা কেবল অভিযোগ করেন। সাধারণ মানুষের চিন্তাধারা নিয়ে খেলা করেন তাঁরা। তাঁদের সংখ্যাটাই বেশি। সমালোচনা করতে হলে পরিশ্রম করতে হয়। তাই তাঁদের সমালোচনার প্রশংসা করি আমি। মাঝে মধ্যেই সমালোচদের অভাব অনুভব করি।

করোনা টিকাকরণে জোর
ভারতে একাধিক করোনা টিকাকরণ প্রক্রিয়া চলছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন। ইতিমধ্যেই ফাইজারের ক্লিনিকাল ট্রায়ালের সাফল্য এসেছে। টিকাকরণ প্রক্রিয়াকে যেভাবে সরলীকরণ করা হয়েছে তাতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন গরিব মানুষ। তাঁরা অনায়াসেই করোনা টিকাকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন। করোনার একটি ডোজ নেওয়ার পর দেশের যেকোনও জায়গা থেকে করোনা টিকার সেকেন্ড ডোজ নিতে পারেন সকলে। সেই ব্যবস্থা সম্ভব হয়েছে প্রযুক্তির মাধ্যমে।












Click it and Unblock the Notifications