তুম্ব চেন্নাগিদে! বিজেপি চায়ে মজেছে বেঙ্গালুরু

চা বিক্রেতা
বেঙ্গালুরু, ২৭ জানুয়ারি: বন্নি, চাহা কুডিইরি!

আসুন, চা খান।

বিজেপি এখন ডেকে-ডেকে চা খাওয়াচ্ছে পথচলতি মানুষকে। উদ্দেশ্যে হল জনসংযোগ। বেঙ্গালুরুতে বিভিন্ন জায়গায় চোখে পড়ছে এই ছবি।

রাহুল গান্ধীর মতো নীল রক্ত নেই নরেন্দ্র মোদীর শরীরে। সামান্য একজন চা বিক্রেতা থেকে আজ ভারতের প্রধানমন্ত্রী পদের দাবিদার। উত্থানটা রূপকথার মতো। তাঁর এই কিংবদন্তিসম জীবনকে তুলে ধরতে বেঙ্গালুরুতে খোলা হয়েছে 'নরেন্দ্র মোদী চা পয়েন্ট'। কেঙ্গেরি, যশবন্তপুর, হোয়াইট ফিল্ড ইত্যাদি জায়গায় এ ধরনের স্টল খোলা হয়েছে। লোকসভা ভোটের আগে গোটা কর্নাটকে খোলা হবে আরও অনেক স্টল। এক টাকা দিলেই সুগন্ধী ধোঁয়াওঠা চায়ের কাপ তুলে দেওয়া হবে আপনার হাতে। চা খেতে খেতে আপনি দেখে নিতে পারবেন টিভিতে নরেন্দ্র মোদীর ভাষণের রেকর্ড। থাকছে তাঁর বর্ণময় জীবনের টুকরো টুকরো ছবি।

দলের রাজ্য মিডিয়া আহ্বায়ক এস প্রকাশ বললেন, "এর ফলে আমরা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছি। জেনে নিচ্ছি, তাঁরা কী চান। এত ভালো সাড়া পাব আশা করিনি।"

কেমন লাগল চা? রবিবারের বিকেলে যশবন্তপুরে কালো মাথার ভিড়টাকে জিজ্ঞাসা করা হল। এক গাল হেসে সমস্বরে জবাব, "তুম্ব চেন্নাগিদে"।

বাংলা তর্জমায়, খুব ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+