Narendra Modi Targets: তৃণমূলের বিরুদ্ধে ২৩ হাজার কোটির দুর্নীতির অভিযোগ মোদীর! নিশানায় কংগ্রেস এনসিপিও
দেশের ১৫ টি বিরোধী দল ২৩ জুন পটনায় বৈঠক করেছে। লক্ষ্য প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতাচ্যুত করা। আর যে সময় বৈঠক হয়েছে, সেই সময় প্রধানমন্ত্রী মোদী ছিলেন আমেরিকা সফর। তিনি ফিরেই দলের সভাপতি নাড্ডার কাছ থেকে দেশের হালচাল জানতে চান। আর এদিন তিনি (Narendra Modi Targets) ভোপালের বুথ কর্মীদের সভা থেকে বিরোধীদের নিশানা করলেন।
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, মনে আছে, ২০১৪ ও ২০১৯-এ কী হয়েছিল। বিজেপির কট্টর বিরোধীরা ২০১৪ বা ২০১৯-এ এতটা সক্রিয় ছিল না। শত্রুরা একত্রিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যাঁরা একে অপরকে গালি দিতেন, তাঁরাই এখন একে অপরের প্রশংসা করছে। তিনি বলেন, এঁদের ওপরে রাগ করুন, করুনা করুন।

মোদী বলেন (Narendra Modi Targets), বিরোধীরা বাধ্যবাধকতা থেকে এটা করছে। তাদের নার্ভাসনেস থেকে স্পষ্ট জনসাধারণ ইতিমধ্যেই ২০২৪-এর সাধারণ নির্বাচনে বিজেপিকে ভোট দিতে মন তৈরি করে ফেলেছে। তিনি দাবি করেন, বিজেপি ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয়ী হবে। এই কারণেই সব বিরোধীরা পাগল হয়ে গিয়েছে।
তিনি বলেন, নির্বাচন কয়েকমাস বাকি থাকায় বিরোধীরা ক্ষমতা দখলের লক্ষে যে কোনও মূল্যে জনগণকে উস্কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এরপরেই তিনি দুর্নীতি নিয়ে বিরোধীদের তীব্র নিশানা করেন।
প্রধানমন্ত্রী বলেন (Narendra Modi Targets), আজকার একটা নতুন শব্দ জনপ্রিয় হয়েছে। সেটি হল গ্যারান্টি। তিনি ২৩ জুনের বিরোধী বৈঠকের কথা উল্লেখ করে বলেন, সম্প্রতি বৈঠক হয়েছে। সেখানকার ফটোগুলি যদি দেখা যায়, তাহলে দেখা যাবে, সবাই মিলে অন্তত ২০ লক্ষ কোটির দুর্নীতি করেছে।

এব্যাপারে প্রধানমন্ত্রী তিনটি দলের নাম করে নিশানা করেন। তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে ২৩ হাজার কোটির দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে রোজভ্যালি, সারদা, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরু পাচারের দুর্নীতি। প্রধানমন্ত্রী এইসব দুর্নীতির কথাও উল্লেখ করেন।
তৃণমূলের ওপরেও ২৩ হাজার কোটি টাকা দুর্নীতির আরোপ রয়েছে, যা বাংলার মানুষ কোনোদিন ভুলবে না।
— BJP Bengal (@BJP4Bengal) June 27, 2023
- প্রধানমন্ত্রী, শ্রী @narendramodi#MeraBoothSabseMazboot pic.twitter.com/mBWUMRF5hp
প্রধানমন্ত্রী বলেন (Narendra Modi Targets), এনসিপি ৭০ হাজার কোটির এবং কংগ্রেস লক্ষ কোটির দুর্নীতি করেছে। কংগ্রেসের সময়ে কয়লা দুর্নীতি, টুজি দুর্নীতি ও কমনওয়েলথ দুর্নীতির কথাও উল্লেখ করেন। রয়েছে আরও অনেক। তিনি বলেন, যাঁরা দেশ এবং দেশের গরিবদের লুঠ করেছে তাঁদের সবার হিসাব হবেই, সব দুর্নীতির তদন্ত হবে, সব চোরদের সাজা হবে।












Click it and Unblock the Notifications