স্বাধীনতা পরবর্তী সময়ে ২০০৪-২০১৪ সব থেকে বড় ঘোটালা! সংসদে মোদী নিশানায় কংগ্রেস-রাহুল গান্ধী
আদানিকে রাহুল গান্ধীর কটাক্ষের জবাব সংসদে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এব্যাপারে ইউপিএ ওয়ান ও ইউপিএ টু সরকারকে নিশানা করেন।
সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি দুর্নীতির প্রসঙ্গে জবাব দিতে গিয়ে বলেন, ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। এই সময়ে দেশে সব থেকে বেশি জঙ্গি হামলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রে সমালোচনা দরকার বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তা গঠনমূলক হওয়া উচিত।

রক্তাক্ত ছিল ১০ বছরের শাসন
মঙ্গলবার রাহুল গান্ধী নরেন্দ্র মোদী এবং বিজেপির সরকারকে আক্রমণ করে সংসদে বক্তব্য রেখেছিলেন। এদিন তারই জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইউপিএ শাসনের ১০ বছরের দিকে ইঙ্গিত করে বলেন, ওই সময় দেশকে রক্তাক্ত করেছিল। তিনি বলেন, ২০০৪-২০১৪ ছিল কেলেঙ্কারি আর হিংসার দশক। তিনি কটাক্ষ করে বলেন, ইউপিএ-র ট্রেড মার্ক ছিল প্রতিটি সুযোগকে সংকটে পরিণত করা। এই সময় বিরোধীদের বাধায় প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ থমকে যান।

পিছিয়ে পড়েছিল দেশ
প্রধানমন্ত্রী মোদী দেশে কংগ্রেস শাসনকে আক্রমণ করতে গিয়ে বলেন ২০০৪ থেকে ২০২৪ সালের মধ্যে মুদ্রাস্ফীতি বেশি ছিল। তবে কিছু লোক এখন দেশের অগ্রগতি দেখতে পাচ্ছেন না। তারা বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিন্তু এই সময়টা ছিল স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত। তিনি বলেন, ইউপিএ-র ১০ বছরের শাসনে কাশ্মীর থেকে কন্যাকুমারী, পুরো দেশই সন্ত্রাসবাদের কবলে পড়েছিল। তিনি বলেন, সেই ১০ বছরে জম্মু ও কাশ্মীর থেকে উত্তর-পূর্ব ভারত সর্বত্রই হিংসা ছাড়া কিছুই দেখেনি। ১০ বছরে ভারত বিশ্বের মঞ্চে এতটাই দুর্বল ছিল যে কেউ কিছু শুনতেই প্রস্তুত ছিল না।

ভোট ব্যাঙ্কের রাজনীতিতে দেশের ক্ষতি
প্রধানমন্ত্রী মোদী এদিন সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপরে জবাবি ভাষণে বলেন, আগে ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু বর্তমান সরকার তা করেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মুখে কেবল শৌচাগারের কথা। এব্যাপারে জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই প্রধানমন্ত্রী যিনি মা-বোনেদের ইজ্জত নিয়ে ভাবেন। সেই কারণেই শৌচাগার এবং স্যানিটারি প্যাডের কথা বলেন।

মানুষের আশীর্বাদ রয়েছে
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ১৪০ কোটি মানুষের আশীর্বাদ তাঁর ওপরে রয়েছে। সেটই তাঁর সুরক্ষা কবচ। তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১০ কোটি মানুষ পাকা বাড়ি পেয়েছেন। আট কোটি পরিবার নলবাহিত জল পাচ্ছেন। এইসব মানুষগুলো কীভাবে বিরোধীদের অভিযোগ বিশ্বাস করবেন। এই মানুষদের আশীর্বাদই তাঁর সুরক্ষা কবচ বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী কটাক্ষ করে বলেন, মোদীর ওপরে ভরসা টিভির পর্দায় বসে আসেনি। দেশবাসীর যে ভরসা মোদীর ওপরে রয়েছে, তা এদের (বিরোধীদের) চিন্তা ভাবনার বাইরে বলে মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications