উন্নয়ন ও নিরাপত্তার প্রশ্নে কংগ্রেসকে নিশানা! আগের সরকার একটি পরিবারের উন্নয়নের কথা ভাবত, তোপ মোদীর

গত চার বছরের বেশি সময়ে উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রভূত উন্নয়ন হয়েছে। এদিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে গিয়ে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । তিনি অভিযোগ করেছেন, আগের সরকার

গত চার বছরের বেশি সময়ে উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রভূত উন্নয়ন হয়েছে। এদিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে গিয়ে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । তিনি অভিযোগ করেছেন, আগের সরকার একটি পরিবারের উন্নয়নের কথা ভাবত। কিন্তু তিনি সাংসদ এবং প্রধান সেবক হিসেবে উত্তর প্রদেশের উন্নয়নের দিকে নজর দিয়েছেন বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী।

 উত্তর প্রদেশের ভূয়সী প্রশংসা

উত্তর প্রদেশের ভূয়সী প্রশংসা

এদিন দেশের সব থেকে বড় এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে গিয়ে মোদী বলেছেন, অনেকেই উত্তর প্রদেশের সরকার এবং সেখানকার মানুষদের নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন সুলতানপুরে এসে তাঁরা উত্তর প্রদেশের ক্ষমতা দেখে যান। তিন থেকে চার বছর আগেও যেখানে ধূধূ প্রান্তর ছিল, সেখানে এখন আধুনিক এক্সপ্রেসওয়ে। এদিন প্রধানমন্ত্রী সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানে এক্সপ্রেসওয়েতে গিয়ে নামেন। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তিনবছর আগে তিনি কখনই ভাবেননি, বিমানে করে সেখানে নামতে পারবেন।

দেশের উন্নয়নের জন্য চাই সুষম উন্নয়ন

দেশের উন্নয়নের জন্য চাই সুষম উন্নয়ন

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে চাই সুষম উন্নয়ন। কোনও অংশ উন্নয়নের এগিয়ে গেলে আর কোনও অংশ উন্নয়নের নিরিখে পিছিয়ে গেলে সেটা কোনও দেশের পক্ষেই ভাল হতে পারে না। দশকের পর দশক ধরে দেশের বিভিন্ন অংশ উন্নয়নের নিরিখে পিছিয়ে বলেও উল্লে করেছেন তিনি।

কংগ্রেসকে নিশানা

কংগ্রেসকে নিশানা

এদিনের ভাষণে প্রধানমন্ত্রীর অনেকাংশেই কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, উত্তর প্রদেশকে ব্যবহার করে সরকার তৈরি করা হয়েছে, কিন্তু সেখানকার সার্বিক উন্নয়নের প্রতি নজর দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, উত্তরপ্রদেশের একটা অংশের মানুষকে দারিদ্র আর মাফিয়ার ফল ভুগতে হয়েছে। কিন্তু তিনি খুশি যে উত্তর প্রদেশের সেই অমশের মানুষ এখন উন্নয়নের সঙ্গী হতে পেরেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যোগীজির আগের বিভিন্ন সরকার উত্তর প্রদেশের মানুষের সঙ্গে অবিচার করেছিল। সুষম উন্নয়ন না করে তারা তাদের নিজেদের পরিবারের উন্নয়ন করে গিয়েছে। সেই কারণেই উত্তর প্রদেশের মানুষ পুরোপুরি রাজ্যের উন্নয়নের রাস্তা থেকে তাদের সরিয়ে দিয়েছেন। তিনি বলেন উত্তর প্রদেশের আগের সরকার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েই উধাও হয়ে যেত। কোনও রকমের সহযোগিতা করেনি তারা।

উত্তর প্রদেশের উন্নয়নে পরিকল্পনা নিয়েছিলেন তিনিই

উত্তর প্রদেশের উন্নয়নে পরিকল্পনা নিয়েছিলেন তিনিই

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তিনি উত্তর প্রদেশের উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা নিয়েছিলেন। এর মধ্যে রয়েছে গরিবদের জন্য পাকা বাড়ি, প্রত্যেক বাড়িতে বাথরুম-পায়খানা, আর প্রত্যেক বাড়িতে বিদ্যুত। তিনি বলেন, ৭ থেকে ৮ বছর আগে উত্তর প্রদেশের পরিস্থিত দেখে চমকে গিয়েছিলেন। ২০১৪ সালে তাকে এই রাজ্য থেকে দেশসেবার সুযোগ দেওয়ার পর থেকে তিনি উন্নয়নের কাজ শুরু করেছেন। প্রসঙ্গত ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদী উত্তর প্রদেশের বারাণসী আসন থেকে জয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেন।

দেশের নিরাপত্তার প্রতিও অবহেলা করা হয়েছে

দেশের নিরাপত্তার প্রতিও অবহেলা করা হয়েছে

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সমৃদ্ধির মতো নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, দেশের আগেকার সরকারগুলি দেশের প্রতিরক্ষার পরিকাঠামোয় উন্নতি করেনি। তাঁর সরকার তা করেছে, এই কথা দাবি করতে গিয়ে তিনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে সেনাবাহিনীর সুপার হারকিউলির বিমান অবতরণের কথা উল্লেখ করেন। তিনি বলেছেন, জরুরি প্রয়োজনে বিমান বাহিনী এবার এই এক্সপ্রেসওয়েতে যুদ্ধ বিমানও নামাতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+