Winter Session: মানুষ সব কিছুর হিসেব রাখছে, সংসদ বসার আগে বিরোধীদের নিশানা করলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের কড়া আক্রমণ করলেন বিরোধীদের। সংসদে শীতকালীন অধিবেশন বসছে। তার আগে রীতিমতো বিরোধীদের বিশেষ করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।
সংসদের শীতকালীন অধিবেশন একাধিক ইস্যুতে উত্তপ্ত হতে পারে। সেই সম্ভাবনা প্রবল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে বক্তব্য রাখবেন বিরোধীদের সেখানে নিশানা করা হবে এ কথা পরিষ্কার। তার আগেই কংগ্রেসকে রীতিমতো বিঁধলেন প্রধানমন্ত্রী।

বিরোধীরা সংসদে আলোচনা হতে দিচ্ছে না। গণতন্ত্রকে সম্মান করেন না তাঁরা। এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকেই নিশানা করা হয়েছে। তা বলার অবকাশ নেই৷ মনে করছে ওয়াকিবহাল মহল। নতুন সাংসদদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংসদে তাঁদের বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বিরোধীদের দিকে এই অভিযোগ তুলেছেন তিনি।
প্রধানমন্ত্রী এদিন বলেন, গণতন্ত্রের কাজই হল আগামী প্রজন্মকে তৈরি করা। কিন্তু ৮০ - ৯০ বার যাদের জনগণ পরিত্যাগ করেছে, তারা সংসদে আলোচনা হতে দেয় না। গণতন্ত্রের সম্মান করে না৷ জনগণের প্রতি দায়িত্ব বুঝতেও চায় না। সেই কারণে মানুষ তাদের বার বার পরিত্যাগ করছে।
সংসদে আদানি ইস্যুতে চরম হট্টগোল হতে পারে। এমন কথা মনে করা হচ্ছে। এছাড়াও আরও একাধিক ইস্যু আছে৷ সাম্প্রতিক অতীতে একাধিক বার সংসদের দুই কক্ষ উত্তাল হয়ে উঠেছে। বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিরোধীরা।
এদিন প্রধানমন্ত্রী বলেন, কিছু বিরোধী সংসদ ভবনে শালিনতা মেনে চলেন। সংসদে কাজ হোক৷ সেই কথাও তারা চান৷ কিন্তু কয়েক জন তাঁদের কথা শোনেন না। প্রধানমন্ত্রী আশা করছেন, এবার নতুন সাংসদদের বলতে দেওয়া হবে। ২০২৪ সালে দেশে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হল৷ বিজেপি ও এনডিএ শরিকরা ভালো ফল করেছে সেখানে। মহারাষ্ট্রে নজিরবিহীন সাফল্য পেয়েছে এনডিএ৷ প্রধানমন্ত্রী সেজন্য সাধারণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সাধারণ মানুষের আশা - আকাঙ্খাকে পূরণ করার জন্য পরিশ্রম করি৷ সংসদ ভবনে যাতে এবার শালীনতা বজায় থাকে। সেই বার্তা দিয়েছেন তিনি। কিছু বিরোধীর উদ্দেশ্য সংসদের কাজ বন্ধ করা। সংসদের গতিবিধি আটকানো৷ সেই কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications