Narendra Modi: দেশবাসীর ভাবনাকে ব্ল্যাকআউটের চেষ্টা করা হচ্ছে, আরও ২০ বছর থাকবে সরকার, বিরোধীদের নিশানা মোদীর
লোকসভার পর এবার রাজ্যসভার জবাবি ভাষণেও বিরোধীদের তীব্র নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন বিরোধীরা দেশবাসীর ভাবনাকে ব্ল্যাক আউট করার চেষ্টা করছে। কিন্তু সেটা করতে পারেনি। মানুষ ধর্ম নিয়ে রাজনীতি প্রত্যাখ্যান করেছে। বিরোধীদের ষড়যন্ত্র ধ্বংস করেধেন দেশবাসী। মানুষ কাজের নিরিখে সরকার নির্বাচন করেছে।
সরাসরি কংগ্রেসের নাম করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস বলেছিল এক দশকের বেসি এই সরকার থাকবে না। কিন্তু তৃতীয়বার সেই সরকারেই আস্থা রেখেছেন দেশবাসী এবং আরও দুই দশক এই সরকার ক্ষমতায় থাকবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। ৬০ বছর পর কোনও সরকার তিন বার ক্ষমতায় থাকছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নাম না করে ইন্ডিয়া জোটকে নিশানা করে বলেছেন কেু কেউ মানুষের এই রায়কে মেনে নিতে পারছেন না। বিরোধীদের ষডযন্ত্র ধ্বংস করেছে মানুষ আরও ২০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি। বিরোধীদের এজেন্ডাকে নষ্ট করে দিয়েছে এই নির্বাচন। টানা তৃতীয়বার এই সরকারের উপরে আস্থা রেখেছেন দেশবাসী।
আগামী ৫ বছরে তাঁর সরকার গোটা দেশ থেকে গরিবি মুক্ত করার পণ করেছে। এবং সেটা করে দেখাবে। কারণ আমরা শুধু কাজে বিশ্বাস করি। সেই দরিদ্রতা হঠানোর লড়াই আগামী ৫ বছর চালিয়ে যাবে তাঁর সরকার এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন আমরা পরিশ্রমে বিশ্বাস করি। তিনি বলেছেন গত ১০ বছরে ১০ নম্বর থেকে ৫ নম্বরে এসেছে দেশের অর্থনীতি এবার ৩ নম্বরে আসবে।
নাম না করে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী মোদী। তিনি অভিযোগ করেছেন এক শ্রেণির স্বভাব হয়ে গিয়েছিল রিমোর্ট ক ন্ট্রোলের মাধ্যমে সরকার চালানো। কাজ করতে চাইতেন না তাঁরা। কিন্তু এবার মানুষ তাঁদেরই ফিরিয়ে দিয়েছেন। সেকারণে মানুষের রায় মানতে পারছেন না তাঁরা।
এদিন রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ চলাকালীন বিরোধীরা হই হট্টগোল শুরু করে ওয়েলে মেনে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বিরোধীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন আগে সরকারের কথা শোনা উচিত বিরোধীদের তারপরে তাঁদের বলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী এই নিয়ে সরাসরি নিশানা করেছেন বিরোধীদের।
তিনি বলেছেন দেশবাসীর রায়কে মেনে নিতে পারছেন না বলেই বারবার চিৎকার করছেন তাঁরা। সবকা সাথ সবকা বিকাশ এই নীতিতেই তাঁর সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি। দেশের ট্রান্স জেন্ডারদের অধিকার প্রতিষ্ঠিত করতে আইন তৈরি করেছে তার সরকার। আদিবাসী জনজাতিদের জন্য কাজ করেছে তার সরকার। আগামী ৫ বছরে দেশ দরিদ্র মুক্ত হবে বলে জবাবি ভাষণে দাবি করেছেন তাঁর সরকার। তিনি বলেছেন আমরা ভোটের রাজনীতি করি না বিকাশের রাজনীতি করি। জনতাকে কাজের হিসেব দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বলে বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications