Narendra Modi: 'দেশে বিভেদ তৈরির চেষ্টা চলছে' ,জাতি ভিত্তিক শুমারি নিয়ে নীতীশ সরকারকে তীব্র নিশানা মোদীর
লোকসভা ভোটের ঠিক আগেই জাতি ভিত্তিক শুমারি প্রকাশ করেছে বিহার সরকার। তাই নিয়ে নীতীশ সরকারকে তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের এক হাত নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশে বিভেদ তৈরির চক্রান্ত চলছে।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র কারোর নাম বা কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। তবে তাঁর নিশানায় যে বিরোধীরা ছিল তাতে কোনও সন্দেহ নেই। মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে তিনি এই নিয়ে বিরোধীদের নিশানা করেছেন।
তিনি অভিযোগ করেছেন বিরোধীরা ক্ষমতায় থাকাকালীন উন্নয়ন করতে পারেনি। এখন গরিব মানুষের আবেগ নিয়ে খেলা করছেন।

আগেও তারা গরিব মানুষের আবেগ নিয়ে খেলা করেছেন আবারও সেটাই করছেন। প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছেন আগেও তারা দেশের মধ্যে বিভেদ তৈরি করেছে জাতির নাম করে। এবারও সেই খেলায় মেতেছে তারা। আগেও তারা দুর্নীতিতে জর্জরিত ছিল এখন আরও বেশি করে দুর্নীতি গ্রস্ত হয়ে পড়েছে তারা।
এদিন মধ্যপ্রদেশে প্রচার সভা থেকে বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন জাতের নামে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে। শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী জাতি ভিত্তিক শুমারির দাবিতে সরব হয়েছিলেন। তার পরের দিনই অর্থাৎ সোমবার বিহার সরকার জাতি ভিত্তিক শুমারি প্রকাশ করেছে। শনিবার রাহুল গান্ধী বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে জাতি ভিত্তিক সমীক্ষা করবেন তাঁরা। তাহলেই স্পষ্ট হয়ে যাবে কত সংখ্যক ওবিসি রয়েছে।
বিহার সরকার জাতি ভিত্তিক শুমারি প্রকাশ করার পরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে মোদী সরকারের কাছে জাতি ভিত্তিক শুমারি করার দাবি জানিয়েছেন। বিহার সরকারের প্রকাশিত জাতি ভিত্তিক শুমারিতে প্রকাশ্যে এসেছেন বিহারের ৬৩ শতাংশ মানুষ পিছিয়ে পড়া শ্রেণিতে রয়েছেন। আর ২০ শতাংশ বাসিন্দা আদিবাসী এবং তপশিলি জাতির মধ্যে রয়েছেন।












Click it and Unblock the Notifications