Narendra Modi: লোকসভা ভোটের পর কংগ্রেসকে ভিজিটর্স গ্যালারিতে দেখা যাবে, কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর

অন্তর্বর্তী বাজেট অধিবেশনে জবাবি ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কটাক্ষ করে বলেছেন কংগ্রেসের অবস্থা এতোটাই খারাপ হয়ে গিয়েছে যে তারা সঠিক ভাবে বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারেনি। আগামী নির্বাচনের পর তারা সংসদ ভবনের ভিজিটর্স গ্যালারিতে বসবে।

১০ বছর ধরে কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালনের যথেষ্ট সুযোগ পেয়েছিল। কিন্তু সেটা করতে ব্যর্থ তারা। সঠিকভাবে বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে তারা শুধু নিজেরাই ব্যর্থ হননি অন্যান্য বিরোধী দলের নেতাদেরও তাঁরা সঠিক ভাবে ভূমিকা পালন করতে দেয়নি। এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi

কংগ্রেস ১০ বছরেও বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারেনি। শুধুমাত্র একটি পরিবারের পিছনেই পড়ে থেকেছে। যার পরিণাম হল একেবারে খালি হাতে বসে রয়েছে দলটি। অন্য কোনও বিরোধী দলের নেতাকে তারা উঠতে দেয় নি। নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বলেছেন মল্লাকার্জুন খাড়গে, অধীর চৌধুরী মতো নেতাদের দমিয়ে রাখা হয়েছে বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেস কেবল নেতিবাচক নীতিতে বিশ্বাসী বলে অভিযোগ করেছেন তিনি। সরকার যা যা করতে গিয়েছে তাতেই না না করেছেন কংগ্রেস। এক কথায় কংগ্রেসের এই নেতিবাচক মনোভাবের কারণে এতোবছরে দেশের কোনও উন্নয়ন তারা করে উঠতে পারেনি। দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর নাম করে মোদী বলেছেন। তিনি পর্যন্ত মনে করতেন ভারতীয়রা অসল এবং পরিশ্রমী নয়। তারা কাজ করতে চায় না। এমনকী ইন্দিরা গান্ধীও সেই ভাবনার শিকার ছিলেন। সেকারণে তারা দীর্ঘসূত্রিতায় বিশ্বাসী ছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারণে কংগ্রেস ধীর গতির প্রতিযোগিতায় প্রথম বলে কটাক্ষ করেছেন তিনি।

এদিন ইন্ডিয়া ব্লকের ভাঙন নিয়েও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে যাঁরা জোট বেঁধে লড়াইয়ে সামিল হয়েছিল। তারা এখন একলা চলো নীতিতে বিশ্বাসী হয়ে উঠেছে বলে কটাক্ষ করেছেন মোদী। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াইয়ের ডাক দিয়েছে। জেডিইউ ইন্ডায়া জোট থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে।
এদিন ইন্ডিয়া ব্লকের ভাঙন নিয়েও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে যাঁরা জোট বেঁধে লড়াইয়ে সামিল হয়েছিল। তারা এখন একলা চলো নীতিতে বিশ্বাসী হয়ে উঠেছে বলে কটাক্ষ করেছেন মোদী। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াইয়ের ডাক দিয়েছে। জেডিইউ ইন্ডায়া জোট থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ বছরে সরকারের কাজের খতিয়ান দিয়েছেন। তিনি বলেছেন ২০১৪ সালে ভারত ১১ তম অর্থনীতির দেশ ছিল। এখন সেটা পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। তৃতীয়বার মোদী সরকার এলে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে। তিনি বলেছেন যা এতোদিন মানুষ ভাবতে পারেনি সেটা করে দেখিয়েছে মোদী সরকার। যাঁদের কথা কোনও দিন মোদী সরকার ভাবতে পারেনি সেটা করে দেখিেয়ছে মোদী সরকার। সাধারণ মানুষে আয় বেড়েছে। ৮০ লক্ষ পাকা বাড়ি তৈরি হয়েছে। মহিলারা স্বনির্ভবর হয়ে উঠছে। মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+