ইডিই গড়ে দিয়েছে বিরোধী ঐক্য! কংগ্রেস-তৃণমূলকে এক বন্ধনীতে রেখে বাক্যবাণ হানলেন মোদী
বিরোধীদের সবাইকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন তিনি। বুঝিয়ে দিলেন বিরোধী ঐক্যের চেষ্টা বৃথা, তার কোনও সারবত্তা নেই।
সংসদে জবাবি ভাষণে বিরোধীদের নিশানা করে একের পর এক বাক্যবাণ হেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে রাহুল গান্ধী, অধীর চৌধুরী এবং কংগ্রেসকে তো নিশান করেছেনই, কটাক্ষ করেছেন বিরোধী ঐক্যকে। প্রধানমন্ত্রীর কথায়, বিরোধীদের উচিত ইডিকে ধন্যবাদ দেওয়া।

কোনও ভোট যা পারেনি, তা ইডি করে দেখিয়েছে
কোন সমীকরণে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তাঁর কথায়, ইডিই কাছাকাছি এনেছে বিরোধীদের। ইডিই একপ্রকার গড়ে দিয়েছে বিরোধী ঐক্য! তাই বিরোধীদের উচিত ইডিকে ধন্যবাদ দেওয়া। কারণ কোনও ভোট যা পারেনি, তা ইডি করে দেখিয়েছে।

বিরোধী ঐক্য গড়ে তোলার প্রয়াস বৃথা!
কংগ্রেস, তৃণমূল বা বিরোধী দলগুলির বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলার প্রয়াসকে কঠোর বাক্যবাণে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের সবাইকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন তিনি। বুঝিয়ে দিলেন বিরোধী ঐক্যের চেষ্টা বৃথা, তার কোনও সারবত্তা নেই।

বিরোধীরা সম্মিলিতভাবে আওয়াজ তুলছে ইডির জন্যই
প্রধানমন্ত্রী মোদী কটাক্ষ করে বলেন, সারা দশেজুড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে। কোনও দলকেই ছাড়েনি। যাঁরা দুর্নীতির করেছে, তাদেরকেই ইডির কোপে পড়তে হয়েছে। এখন সেই নিয়ে বিরোধীরা আওয়াজ তুলতে শুরু করেছে। তাঁরা সম্মিলিতভাবে আওয়াজ তুলছে এই একটি ইস্যুতেই।

বিরোধী দলগুলির উচিত ইডিকে ধন্যবাদ দেওয়া
এই মর্মে প্রধানমন্ত্রী নরে্ন্দ্র মোদী বলেন, বিভিন্ন বিরোধী দলগুলির উচিত ইডিকে ধন্যবাদ দেওয়া। কারণ একমাত্র ইডিই পেরেছে সবাইকে এক ছাতার তলায় আনতে। এতদিন প্রত্যেকটি দল ঐক্য গড়ে তুলতে শুধু ভাষণই দিয়ে গিয়েছে। কিন্তু বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে পারেনি কেউ। তাই ঘুরিয়ে প্রধানমন্ত্রী মোদী জবাব দিলেন বিরোধীদের।

বিজেপি ক্ষমতায় আসার পর সবার দুর্নীতি প্রকাশ
প্রধানমন্ত্রী এরপর একে একে কংগ্রেসের আমলে স্পেকট্রাম দুর্নীতি কথা তুলে ধরেছেন। আরও বিভিন্ন দুর্নীতিতে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কতটা অর্থনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছিল দেশে, তার ব্যাখ্যা করেন তিনি। তারপর বিজেপি ক্ষমতায় আসার পর সব দুর্নীতি একে একে সামনে আসছে।

দুর্নীতির হাত থেকে বাঁচতে জোট বাঁধছে বিরোধীরা
সবার দুর্নীতি সামনে আসতেই তারা জোট বাঁধার চেষ্টা করছে আমাদের সরকারের বিরুদ্ধে। বিরোধীরা যখন দুর্নীতির হাত থেকে বাঁচতে জোট বাঁধছে তখন আমরা ভারতের উন্নয়নের কথা ভাবছি। দেশকে এমন জায়গায় নিয়ে গিয়েছি, সারা পৃথিবী এখন ভারতের দিকে চেয়ে আছে। সারা পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে, একমাত্র রাস্তা দেখাচ্ছে ভারত।

মোদীর ওপর দেশবাসীর ভরসা অপার, বললেন মোদী
এদি্ন সংসদে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, মোদীর উপরই ভরসা দেশবাসীর। বিরোধীরা দয়া করে তা মনে রাখবেন। মোদীর ওপর দেশবাসীর যে ভরসা তা বিরোধীদের বোঝার উর্ধ্বে। আর মোদীর ওপর ভরসা এমনি এমনি হয়নি। আমার জীবন দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি। তাই ১৪০ কোটি দেশবাসীর ভরসাই মোদীর সুরক্ষা কবচ।












Click it and Unblock the Notifications