নির্বাচনী প্রচারের সময় আজানের সুর, এরপর যা করলেন নরেন্দ্র মোদী
অন্য ধর্মের প্রতি সৌজন্যবোধ দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজান নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক হয়। ইসলাম সম্প্রদায়ের মানুষ যাঁরা নন তাঁরা অনেক সময়েই এই নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করেন। কিন্তু প্রধানমন্ত্রী আজান চলাকালীন নিজের নির্বাচনী বক্তব্যকেও থামিয়ে দিলেন।

বিজেপি-রাজনৈতিক মতাদর্শ হিন্দুত্ববাদী, কিন্তু পরধর্ম সহিষ্ণুতা যে রাজনৈতিক মতাদর্শের ওপরে তা প্রমাণ করলেন নরেন্দ্র মোদী। সৌজন্যের অনবদ্য নজির গড়লেন তিনি। গুজরাতের নভাসারিতে নির্বাচনী প্রচার চলছিল। হঠাৎই প্রধানমন্ত্রী থামিয়ে দিলেন নিজের বক্তব্য। আসলে আজানের শব্দ ভেসে আসছিল তাঁর বক্তব্যের সময়। পর ধর্মকে সম্মান জানিয়ে নিজের বক্তব্য থামিয়ে দেন প্রধানমন্ত্রী। তবে এটাই মোদীর প্রথম সৌজন্যের নজির নয়। এর আগেও খড়্গপুরে নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় আজান শুরু হওয়ায় তিনি থেমেছিলেন। নরেন্দ্র মোদীর কথা অনুযায়ি আসলে আজান মানে তাঁর ধর্মে ইশ্বরের কাছে প্রার্থনা। তাই কারোর ইশ্বরের প্রাথর্নায় তিনি বাধা হতে চান না।
এদিকে জিএসটি নিয়ে সরগরম গুজরাত বিধানসভার নির্বাচন। তবে রাহুল গান্ধীর সব প্রস্তাবকেই আমল দিতে নারাজ মোদী। তাঁর এদিনে-র বক্তব্যে তিনি জোর দিয়েছেন, মানুষের কাছে নর্মদা নদীর জল পৌঁছনো নিয়ে। তাঁর দাবি কংগ্রেসের আমলে টিউবওয়েল থেকে জল পেতেন মানুষ। এখন তাঁরা অনেক উন্নত জলের পরিষেবা পান।












Click it and Unblock the Notifications