'কাম কারো বুদ্ধি সে.....', মা হীরাবেনের এই কথা আজও ছেলে নরেন্দ্রকে অনুপ্রাণিত করে

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী! শুক্রবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুসংবাদ নিজেই দেশের মানুষকে টুইট করে জানান ছেলে নরেন্দ্র। আর এরপরেই আহমেদাবাদের উদ্দেশ্যে ছুটে

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী! শুক্রবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুসংবাদ নিজেই দেশের মানুষকে টুইট করে জানান ছেলে নরেন্দ্র। আর এরপরেই আহমেদাবাদের উদ্দেশ্যে ছুটে যান তিনি। ভাইয়ের বাড়িতেই মা হীরাবেন মোদীকে শেষ শ্রদ্ধা জানান মোদী। শেষ মুহূর্তে মাকে কাঁধ দেন তিনি।

মা হীরাবেনের এই কথা আজও মাথায় রাখেন ছেলে নরেন্দ্র

এমনকি শশ্মান যাত্রা পর্যন্ত মায়ের সঙ্গেই ছিলেন নরেন্দ্র। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে হীরাবেন মোদীর শেষকৃত্যের কাজ।

নরেন্দ্রের কাছে মা ছিলেন সবকিছু! মাঝে মধ্যেই আহমেদাবাদ ছুটে জেতেন। মায়ের সঙ্গে দীর্ঘ সময় কাটাতেন। যখন কোনও অনুষ্ঠানে মা'য়ের কথা আলোচনা করেছেন তখনই তাঁর চোখে জল ধরা পড়েছে। এই অবস্থায় হীরাবেনের না থাকাটা প্রধানমন্ত্রীর নরেন্দ্র'র কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

বিশেষ করে প্রয়াণের খবর জানানোর পাশাপাশি একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে মায়ের সঙ্গে তাঁর কথাপকথনের বেশ কিছু বার্তা তুলে ধরেছেন। আর সেখান স্পষ্ট মায়ের মৃত্যুতে কতটা আঘাত পেয়েছেন ছেলে নরেন্দ্র।

একটি টুইটে প্রধানমন্ত্রী লিখছেন, , 'সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।' আরও বেশ কয়েকটি টুইট করেছেন মোদী।

যেখানে তিনি লিখছেন, শতবর্ষে আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম। আর সেই সময় হা হীরাবেন তাঁকে একটি কথা বলেছিলেন। আর তা সবসময় মনে থাকবে বলে টুইটে লিখেছেন মোদী। আর সেটি হল... কাম কারো বুদ্ধি সে ওর জীবন জিও শুদ্ধি সে...।

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার হঠাত করেই শারীরিক অবস্থার অবনতি হয় হীরাবেনের। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় আহমেদাবাদের একটি হাসপাতালে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ থাকার পর দিল্লি ফেরেন। এরপর বৃহস্পতিবার সকালের দিকে অবস্থার কিছু উন্নতি হলেও বিকেলের পর থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার তিনটে ৩০ মিনিটে মৃত্যু হয় হীরাবেনের।

বলে রাখা প্রয়োজন, ১৯২৩ সালে গুজরাতের মেহসানার বিসনগরে জন্মে ছিলেন হীরাবেন। আহমেদাবােদর ইউএন মেহতা কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন তিনি। গত বুধবার মাকে দেখতে আহমেদাবাদ উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন প্রধানমন্ত্রী মোদীর মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+