Narendra Modi: কন্যাকুমারীতে ধ্যানে মোদী, যেতে পারবেন না পর্যটকরা, জেনে নিন বিধিনিষেধ
সপ্তম দফার ভোটের আগেই কন্যাকুমারীতে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী মোদী। ৪৫ ঘণ্টা ধরে কন্যাকুমারীর বিবেকান্দ রকে ধ্যানমগ্ন থাকবেন তিনি। অর্থাৎ ১ জুন পর্যন্ত ধ্যান শেষ করবেন তিনি। সেকারণে বিবেকান্দ রয়ে নিরাপত্তার কড়াকড়ি। কোনও পর্যটক এই তিনদিন সেখানে প্রবেশ করতে পারবেন না।
স্বামী বিবেকান্দ কন্যাকুমারীর এই পাথরে গিয়ে ধ্যান করেছিলেন। এবং সেখানে ধ্যান করেই তিনি সেই পরমজ্ঞান লাভ করেছিলেন। সেকারণে দক্ষিণভারত বেড়াতে যাওয়া সিংহভাগ পর্যটক কন্যাকুমারীর এই বিবেকানন্দ রকে প্রণাম না করে ফেরেন না।

কিন্তু যাঁরা এই তিন দিনের মধ্যে সেখানে যাওয়ার প্ল্যানিং করেছেন তাঁদের পুরো পরিকল্পনাই মাঠে মারা যাবে। কারণ ৩০ মে বিকেল ৩টে থেকে গোটা িববেকানন্দ রক খালি করে দেওয়া হয়েছে। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিবেকানন্দ রক কড়া নিরাপত্তা বলয়ে রয়েছেন। ১ জুন পর্যন্ত কোনও রকম পর্যটকের আনাগোনা সেখানে হবে না।
বিবেকানন্দ রক পুলিশে পুলিশে ছয়লাপ। নিরাপত্তার কথা ভেবে কন্যাকুমারীর সমুদ্র উপকূলবর্তী সব হোটেলের সি ফেসিং ঘর বুক করে পেলেছে পুলিশ। সেখানে পর্যটকদের থাকতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার কথা ভেবেই এই কড়াকড়ি করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার জন্য কন্যাকুমারীতে ৩৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিশেষ দায়িত্বে রয়েছেন ১৩ পুলিশ সুপার, ১৬ জন এডিপিএস, ৪৫ জন ডিএসপি। শুধু যে কন্যাকুমারীর বিবেকান্দ রকে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে তা নয়। বিবেকানন্দ রকের কাছে থিরুভাল্লুভার রকেও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১ জুন পর্যন্ত।
প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার কথা মাথায় রেখে বিবেকান্দ রকের কাছে চারটি স্পিড বোট এবং উপকূল রক্ষী বাহিনীকে মোতায়েন করা হয়েছে। বিবেকান্ড রকের কয়েক কিলোমিটারের মধ্যে সমুদ্রে পাহারা দেবে উপকূল রক্ষী বাহিনীর জাহাজ। এদিকে প্রধানমন্ত্রী মোদীর বিবেকানন্দ রকে ধ্যান করা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিরোধীরা মোদীর এই ধ্যানকে পলিটিকাল স্টান্ট বলে কটাক্ষ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন বিজেপি জিততে পারবে না জেলে এই সব পাবলিসিটি স্টান্ট করে চলেছে।












Click it and Unblock the Notifications