Narendra Modi: তিন সাগরের সঙ্গমে ধ্যানে মগ্ন মোদী, সপ্তম দফার দিনেই ভাঙবেন একান্তবাস
বিরোধীদের শত সমালোচনার মধ্যেই কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তম দফার নির্বাচনের প্রচার শেষ হওয়ার আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে। বিকেল ৫টার পরে তিনি কন্যাকুমারীতে পুজো দেন।
পুজো দিয়ে তিনি বিবেকান্দ রকে ধ্যানে বসেন। ৪৫ ঘণ্টা সেখানে তিনি ধ্যান করবেন। ১ জুন পর্যন্ত চলবে তাঁর ধ্যান। বিবেকানন্দ রকের ধ্যান মণ্ডপে ধ্যান করছেন তিনি। সেকারণে ১ জুন পর্যন্ত বিবেকানন্দ রকে পর্যটকদের আনাগোনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী কন্যাকুমারীর সমুদ্র সৈকতের কোনও হোটেলেও পর্যটকরা থাকতে পারবেন না।

প্রধানমন্ত্রী মোদীর ধ্যানের জন্য গোটা কন্যাকুমারী নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়ছে। উপকূল রক্ষী বাহিনী থেকে শুরু করে পুলিশ সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অলাকা। এর আগে ২০১৯ সালেও লোকসভা ভোটের সময় কেদারনাথে গুহায় একান্তবাসে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।
প্রধানমন্ত্রী মোদীর বিবেকান্দ রকে ধ্যানে বসা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে যেন মোদীর ধ্যানে বসার ছবি সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় দেখানো না হয়। কারণ মোদীর এই ধ্যানে বসার ছবি দিয়ে ধর্মীয় রাজনীতি করবে বিজেপি। ভোট ব্যাঙ্কের মাধ্যম হিসেবে ব্যবহার করবে বিজেপি।
কিন্তু বিজেপি তাতে কর্নপাত করেনি এমনকী নির্বাচন কমিশনও তাই নিয়ে তেমন কোনও গুরুত্ব দেয়নি। সেকারণে মোদীর কন্যাকুমারীতে পুজো দেওয়া এবং বিবেকানন্দ রকে প্রার্থনা করার ভিডিও প্রকাশ করা হয়েছে। সব সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী মোদী স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত সেকারণেই তিনি এই বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications