'চোটের জবাব ভোটের মাধ্যমে দিয়েছে মানুষ', ত্রিপুরায় জিতে আর কী বললেন মোদী
'চোটের জবাব ভোটের মাধ্যমে দিয়েছে মানুষ', ত্রিপুরায় জিতে আর কী বললেন মোদী
ত্রিপুরায় ২৫ বছরের বাম সাম্রাজ্যের পতন ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। আঞ্চলিক দল আইপিএফটি-র সঙ্গে জোট বেঁধে লড়লেও একাই ৩৬টি আসনে জিতেছে বিজেপি। আইপিএফটি জিতেছে ৮টি আসনে। এই ঐতিহাসিক জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগাল্যান্ড, মেঘালয় সহ সমস্ত সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি বিরোধী কংগ্রেস ও বামেদেরও তীব্র কটাক্ষ করেছেন। কী বলেছেন মোদী, দেখে নেওয়া যাক।

মোদীর ভাষণ
- গণতন্ত্রে কেউ হারবে কেউ জিতবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। পরাজয়কে ভালোভাবে স্বীকার করতে জানতে হয়। ২০১৪ সাল থেকে দেখছি গণতন্ত্রের কথা বলা লোকগুলি কী মানসিকতা নিয়ে এখনও কথা বলে যাচ্ছেন।
- আজকেও হারের পরে বামেদের বয়ান শুনে হয়রান হয়ে গিয়েছি। আমি বিজেপির তরফ থেকে উত্তর পূর্বের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।
- প্রান্তিক মানুষদের কখনও কখনও পুরনোকে ছেড়ে নতুনকে আঁকড়ে ধরতে অসুবিধা হয়। তবে তাঁরা কত অত্যাচার সহ্য করেছে যে সকলে দলে দলে বিজেপিকে ভোট দিয়েছে।
- শূন্য থেকে শিখরের যাত্রা করেছে বিজেপি। সূর্য যখন অস্ত যায় তখন রঙ হয় লাল। আর সূর্যোদয় যখন হয় তখন রঙ হয় গেরুয়া। আজ সারা ত্রিপুরা গেরুয়া রঙে রেঙে উঠেছে।
- আমি বাস্তুশাস্ত্র জানি না। তবে সকলে বলেন, উত্তর-পূর্ব দিক ঠিক থাকলে বাড়ি ভালো হয়। আজ দেশের উত্তর-পূর্ব সঠিক পথে চলার জন্য দৌড় শুরু করল। এটা একটা লম্বা প্রক্রিয়া। সেটা আজ শুরু হল। আমি ভীষণ খুশি।
- মানুষের মন যেমন জয় করা যায়, তেমনই ভোটেও জেতা যায়। সেটা অমিত শাহ ও উত্তর পূর্বের সমস্ত বিজেপি কর্মকর্তারা দেখিয়ে দিয়েছেন। ওখানকার কাউকে কেউ চেনেন না। শুধু সংগঠনের জোরে তারা মানুষের কাছে পৌঁছে গিয়েছেন।
- ২০১৪ সালে আমরা যখন সরকারে আসি তখন দিল্লিতে উত্তর-পূর্বের মানুষদের সঙ্গে অত্যাচার হচ্ছিল। তখন আমরা কড়া ব্যবস্থা করেছিলাম। তখন থেকেই আমরা উত্তরপূর্বের মানুষের কাছাকাছি আসি। মানুষ ভাবতে শুরু করে দিল্লির সরকার আমাদের থেকে দূরে নেই। আমাদের সঙ্গে রয়েছে।
- কেরল, বাংলা, ওড়িশায় গণতান্ত্রিক পথে না লড়ে আমাদের নেতা-কর্মীদের খুন করা হয়েছে। তবে আমাদের নেতা-কর্মীদের বলিদান বিফলে যাবে না। ত্রিপুরার উদাহরণ আমাদের সামনে রয়েছে।
- দেশে এমন দল রয়েছে যারা একেরপর এক রাজ্যে জয় পেয়ে চলেছে। আবার কংগ্রেসের মতো দল রয়েছে যারা সব জায়গায় হেরে চলেছে। কংগ্রেসের যা অবস্থা তা আগে কখনও হয়নি।
- তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে কংগ্রেসের সংষ্কৃতি আমাদের মধ্যে না এসে যায়।
- ভোট করানোয় আমি সেনাকর্মীদের অভিনন্দন জানাতে চাই। ভোটের আগে হিংসা হলেও ভোটের সময়ে হিংসা হয়নি। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাতে চাই।












Click it and Unblock the Notifications