'পরিবার তন্ত্রের দুর্নীতি' বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, সোনিয়াকে পাল্টা আক্রমণ নরেন্দ্র মোদীর
'পরিবার তন্ত্রের দুর্নীতি' বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, সোনিয়াকে পাল্টা আক্রমণ নরেন্দ্র মোদীর
সোনিয়া গান্ধীর আক্রমণের পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আক্রমণ করে বলেছেন এতোদিন দেশে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল পরিবারতন্ত্রের দুর্নীতি। বিভিন্ন রাজ্যে দুর্নীতিটাই পারিবারিক ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছিল। বংশ পরম্পরায় হয়ে চলেছিল দুর্নীতি। সেই দুর্নীতি মুক্ত করতে পেরেছে বিজেপি সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য গতকালই সোনিয়া গান্ধী মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছিলেন দেশে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। সেজন্য দেশবাসীকে সজাগ থাকা বার্তা দিয়েছিলেন সোনিয়া। দশেরায় দুষ্টের দমন যেভাবে হয়। সেভাবেই দেশে দুষ্টের দমন করা প্রয়োজন বলে বার্তা দিয়েছিলেন তিনি। তিনি অভিযোগ করেছেন ভারতের মতো বৃহস্তম গণতান্ত্রিক দেশে মানুষের মৌলিক অধিকার বিপন্ন হতে বসেছে। সন্ত্রাসবাদের মোড়ক বদলে গিয়েেছ। এখন সবটাই উগ্র জাতীয়তাবাদে পরিণত হয়েছে।
তার পাল্টা আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দুর্নীতি বংশ পরম্পরায় হয়ে চলেছিল। সেটা নির্মূল করাই বড় চ্যালেঞ্জ। শুধু মাত্র দুর্নীতি চিহ্নিত করাই একটা কাজ নয়। দুর্নীতি যাতে সমূলে বন্ধ করা যায় তার জন্য প্রতি মুহূর্তে নজর রাখা জরুরি। সেই কাজই মোদী সরকার করে চলেছে।












Click it and Unblock the Notifications