'গালি প্রুফ বানিয়ে ফেলেছি নিজেকে' !রাহুলের 'ডান্ডা পেটার' জবাবে কটাক্ষ মোদীর
'লাঠি পেটার জন্য পিঠ আরও শক্ত করছি সূর্যপ্রণাম বাড়িয়ে '! রাহুলকে লজ্জায় ফেলে কটাক্ষ মোদীর
দিল্লি নির্বাচনের শেষবেলায় বিতর্ক আকর্ষণ করে ফের খবরে উঠে আসেন রাহুল গান্ধী। দিল্লিতে প্রচার চালানোর সময় তিনি বলেন 'আর ৬ মাসের মধ্যে মোদীকে ডান্ডা পেটা করবে যুব সমাজ'। আর সেই মন্তব্যের পাল্টা জবাব আজ সংসদে রাহুল গান্ধীর উপস্থিতিতেই দিয়ে দিলেন মোদী। 'হাত' শিবিরের নেতাকে লজ্জায় ফেলে মোদী কী বলেছেন দেখে নেওয়া যাক।

'আমি শুনেছি.. একজন নেতা নাকি..'
কটাক্ষের সুরে মশকরার মেজাজ চড়িয়ে এদিন সংসদে মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'আমি শুনেছি একজন নেতা নাকি বলেছেন, ৬ মাসে প্রধানমন্ত্রীকে লাঠি পেটা করা হবে। তবে এই ৬ মাসে আমি সূর্য নমস্কার আরও বাড়িয়ে নেব। যাতে আমার পিঠ আরও শক্ত হয় এই সমস্ত আঘাত সহ্য করার জন্য। ..'
|
আবেগের সুর মোদীর কণ্ঠে!
এদিন আবেগের সুরে নরেন্দ্র মোদী বলেন, ' গত ২০ বছর ধরে আমি এমন আঘাত সহ্য করে আসছি। .. ' মোদী যখন এমন বক্তব্য সংসদে রাখছেন তখন , বিপক্ষের চেয়ার বসে অস্বস্তিতে পড়েন রাহুল গান্ধী। সেই ছবিও ধরা পড়ে ক্যামেরায়।

'টিউবলাইট ' মন্তব্য
সংসদে মোদীর ভাষণের সময় বারবার বাঁধা দিতে যাচ্ছিলেন অধীর চৌধুরী সহ বিরোধীরা। আর মোদীকে থামিয়ে কংগ্রেসের তরফে বক্তব্য শেষ করার বার্তা দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই বিরেধীদের 'টউবলাইট 'কটাক্ষ শোনা যায় মোদীর মুখে।

'টিউবলাইট' কোন পরিপ্রেক্ষিতে বলেন মোদী
অধীর চৌধুরী যখন বারবার মোদীকে বাঁধা দিচ্ছেন, তখন অধীরকে সমর্থন করতে আসেন রাহুল গান্ধী। সেই সময় মোদী বলেন, গত ৩০ থেকে ৪০ মিনিট ধরে তিনি বক্তব্য রাখলেও 'কারোর কারোর মাথায় বিদ্যুৎ এখন পৌঁচচ্ছে'। এমনটা 'টিউবলাইটদের ' হয়। এমন বক্তব্যে ফের রাহুল , অধীরদের তোপ দাগেন মোদী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications