মোদী পিছিয়ে পড়া সমাজের, তাই নামদারের এত রাগ! প্রচারে প্রত্যাঘাত ‘চৌকিদারে’র

রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন কেন সব মোদি চোর? তাঁর সেই মন্তব্যের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মহারাষ্ট্রের আকলুজের এক নির্বাচনী জনসভা থেকে তোপ দাগলেন তিনি।

রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন কেন সব মোদি চোর? তাঁর সেই মন্তব্যের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মহারাষ্ট্রের আকলুজের এক নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, আমি পিছিয়ে পড়া সম্প্রদায়ের বলেই নামদাররা আমাকে এত ঘৃণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস ও তাঁদের মিত্ররা বলেন সমস্ত মোদী চোর। এভাবে একটা সমাজকে চোর বদনাম দেওয়া কিছুতেই চৌকিদার মেনে নেবে না। কংগ্রেস ও তার মিত্রদের জবাব দিতেই হবে। কেন আমাদের মতো পিছিয়ে পড়া জাতির প্রতি এত বিদ্বেষ ওই নামদারদের। ওরা সীমা অতিক্রম করেছে, পুরো একটা সমাজকে অপমান করছে। এই নির্বাচনেই তার জবাব পাবে। রাহুলের পাশাপাশি শারদ পাওয়ারকেও তোপ দাগেন মোদী।

মোদী আরও বলেন, বিরোধীরা একজোট হয়েছে। তাদের হাতে কোনও নির্বাচনী ইস্যু নেই। তাই মোদী হটাও আওয়াজ তুলেছে। পিছিয়ে পড়া সম্প্রদায়কে দোষারোপ করছে। উল্লেখ্য, রাহুল গান্ধী সম্প্রতি চৌকিদার মোদীকে নিশানায় তোপ দাগেন, সমস্ত চোরের নামের শেষে কেন মোদি আছে?

মোদী পিছিয়ে পড়া সমাজের, তাই নামদারের এত রাগ! প্রচারে প্রত্যাঘাত ‘চৌকিদারে’র

রাহুল গান্ধী দেশ-ছুট নীরব মোদী এবং প্রাক্তন ক্রিকেট প্রশাসক ললিত মোদীকে উদাহরণ হিসাবে তুলে ধরে চৌকিদার মোদীর বিরুদ্ধে নাম না করে তোপ দাগেন। বলেন, আমার একটি প্রশ্ন আছে। কেন সব চোরের শেষে মোদী আছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নামের শেষে অর্থাৎ পদবি মোদী।

আর তার জবাবে রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদি বলেন, নামদার প্রথমে 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান তুলেছিলেন। এখন তারা পিছিয়ে পড়া মোদি সম্প্রদায়কে অপমান করার চেষ্টা করছে। আমি পিছিয়ে পড়া সমাজ উঠে এসেছি, তাই নামদারদের সহ্য হচ্ছে না।

মোদি বলেন, আমাকে অপমান করতে গিয়ে পুরো সম্প্রদায়কে দোষারোপ করছেন নামদার। আমাকে অপমান করছেন করুন, কিন্তু আপনি যদি আমাকে দোষারোপ করতে গিয়ে কোন সম্প্রদায়কে অপমান করার সাহস দেখান, তবে তা আমি সহ্য করব না। এর খেসারত দিতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+