করোনা সংক্রমণ ঠেকাতে চাই প্রযুক্তি, সাহায্য চেয়ে জনগণের দরবারে প্রধানমন্ত্রী মোদী!

ক্রমেই করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে দেশে। পার্শ্ববর্ত দেশগুলিতে করোনার প্রভাব পড়ছে ভালো ভাবে। এই পরিস্থিতিতে সার্কভুক্ত দেশগুলির সঙ্গে করোনা নিয়ে ইতিমধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী মোদী। করোনার জেরে এভাবে প্রযুক্তির সাহায্যে সঙ্গবদ্ধ হওয়ার বিষয়টি যে বেশ ভালো ভাবে মন কেড়েছে প্রধানমন্ত্রী মোদীর তা স্পষ্ট।

করোনা রুখতে সোশ্যাল মিডিয়ায় আর্জি মোদীর

করোনা রুখতে সোশ্যাল মিডিয়ায় আর্জি মোদীর

ইতিমধ্যেই করোনার প্রকোপ রুখতে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। এরই মধ্যে নতুন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষের দরবারে পৌঁছে গিয়ে এবার এই সংক্রমণ ঠেকাতে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী। সংক্রমণ ঠেকাতে যখন উপায় আইসোলেশন, তখন এই সংক্রমণ ছড়ানো আটকাতে দেশের মানুষের কাছে প্রযুক্তি নির্ভর পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী মোদী।

জনগণের দরবারে প্রধানমন্ত্রী

জনগণের দরবারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এই বিষয়ে এদিন বলেন, 'করোনা প্রতিরোধে গোটা সমাজকে সামিল করার লক্ষ্যে আমরা আপনাদের থেকে নয়া উপায় জানতে চাইছি। করোনা প্রতিরোধের জন্যে যে সব ভাবনা জমা পড়বে তা যথাযথভাবে বিচার করার পরই কার্যকর করা হবে। যাঁদের ভাবনা নির্বাচিত হবে তাঁদের বিশেষ পুরস্কারও দেওয়া হবে। করোনার বিরুদ্ধে এই সংগ্রামে অংশ নিন।'

করোনা ঠেকাতে দেশবাসীর প্রচেষ্টাকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

করোনা ঠেকাতে দেশবাসীর প্রচেষ্টাকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

করোনা সংক্রমণ ঠেকাতে দেশবাসীর প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'দেশের মানুষের সক্রিয় চেষ্টাতেই ভারতে করোনার সংক্রমণ এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। আমি তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।' পাশপাশি তিনি জানান, করোনা মোকাবিলায় এবং প্রতিরোধে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করছে সরকার।

দ্রুতই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশে

দ্রুতই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশে

দেশে দ্রুতই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এই নিয়ে মানুষের মনে আতঙ্কও দেখা দিয়েছে বিস্তর। একই দিনে ১১টি নতুন কেসের জেরে দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২৫-এ। মৃত্যু হয়েছে তিনজনের। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি সহ একাধিক রাজ্যে সমস্ত স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এই সংক্রমণ রুখতে। এছাড়া সিনেমা হল, সুইমিং পুল, জিম ক্লাবও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ধরনের বড় জন সমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+