সৌদি ভারতের কৌশলী অংশীদার! সন্ত্রাস সমর্থনকারীদের চাপ বাড়িয়ে সমর্থন আদায় মোদীর
ভারতে এসেছেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন। তাঁকে উষ্ণ অভ্যর্থনায় ভাসিয়ে দিয়েই শুধু ক্ষান্ত হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতে এসেছেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন। তাঁকে উষ্ণ অভ্যর্থনায় ভাসিয়ে দিয়েই শুধু ক্ষান্ত হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সৌদি আরবকে ভারতের কৌশলগত অংশীদার হিসেবে ব্যাখ্যা করেছেন। সৌদি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারতের দিকে, সেই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে দুই দেশে সন্ত্রাসবাদ দমনেও একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
|
সৌদি ভারতের কৌশলগত অংশীদার
নয়াদিল্লিতে ভারত-সৌদি আরব যৌথ সংবাদিক সম্মেলনে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হয় মোদী ও মহম্মদ বিন সলমনের। মোদী বলেন, সৌদি আরব ভারতের অন্যতম মূল্যবান কৌশলগত অংশীদার। আমাদের সম্পর্ক শক্তিশালী হচ্ছে। আমি ভারতের উন্নয়ন পরিকাঠামো গড়ে তুলতে সৌদির বিনিয়োগ সিদ্ধান্তকে স্বাগত জানাই।
|
আন্তর্জাতিক সৌর জোটে সৌদিকে স্বাগত
একইসঙ্গে মোদী বলেন, সৌদি আরব আন্তর্জাতিক সৌর জোটে যোগদান করেছে, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা আরও আলোচনা করেছি কীভাবে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা যায়। সৌদি আরবও জানিয়েছে সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে।
|
সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়ার অঙ্গীকার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদির যুবরাজের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে জানান, পুলওয়ামায় বারবার হামলা দুনিয়ার কাছে সন্ত্রাসের একটা নিশান। আমাদের মধ্যে কথা হয়েছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ব।
|
সন্ত্রাসবাদ সমর্থনকারী দেশে চাপ সৃষ্টিতে একমত
মোদী বলেন, আমরা একজোট হলে কোনও শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। আমরা ঐক্যমত্য হয়েছি যে, যে সমস্ত দেশ সন্ত্রাসবাদ সমর্থন করে, সেইসমস্ত দেশগুলিতে চাপ বাড়ানোর প্রয়োজন।












Click it and Unblock the Notifications