Narendra Modi: বিরোধীরা কাজ করবে না করতেও দেবে না, পরিবারবাদকে ভারত ছাড়া করার বার্তা মোদীর
রেলের শিলান্যাস অনুষ্ঠানে থেকে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারবাদ ও দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। বার্তা দিলেন পরিবারবাদকে ভারত ছাড়া করার। সেইসঙ্গে প্রধনমন্ত্রী বিরোধীদের মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিরোধীরা নিজেরা কাজ করবে না, কাজ করতেও দেবে না।
অমৃত ভারত প্রকল্পের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বিরোধীদের সমালচোনা করে বলেন, বিরোধীরা পুরনো পদ্ধতিতে আটকে রয়েছে। তাদের মনোভাব হল কাজ করব না, করতে দেব না। কিন্তু তাঁর সরকার কাজ করবে, উন্নয়নে শামিল হবে। তাঁর সরকারের লক্ষ্য ছিল রেল যাত্রা সহজলক্ষ্য ও আনন্দদায়ক করার। আমরা তা করছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা নেচিবাচর রাজনীতির ঊর্ধ্বে উঠে ইচিবাচক রাজনীতির পথে এগোচ্ছি। আমরা উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছি। সেই লক্ষ্যেই ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আমরা জুড়ে দিচ্ছি। মাত্র দু-বছরে ২৪৪৭০ কোটি টাকায় ৫০৮টি স্টেশনের পুনর্নির্মাণ করব আমরা।
এদিন রেলের এই অনুষ্ঠানে থেকে তিনি পরিবারবাদ নিয়ে গর্জে ওঠেন। তিনি বলেন, পরিবারবাদকে ভারত ছাড়া করতে হবে। দুর্নীতি, রাজবংশ বা পরিবারবাদ এবং তুষ্টির রাজনীতির ভারত ছেড়ে যাওয়ার সময় এসেছে এবার। তিনি এদিন ভারত ছাড়ো আন্দোলনের প্রসঙ্গ তুলে বিরোধীদের বার্তা দেন।
তাঁর কথায়, ভারত ছাড়ো আন্দোলনে অনুপ্রাণিত হয়ে পুরো দেশ এখন বলছে, দুর্নীতি, রাজবংশ ও তুষ্টির রাজনীতিকে ভারত ছাড়া করতে হবে। বিরোধীরা নেতিবাচক রাজনীতি করতে চাইছে, তাদের সেই নেতিবাচক রাজনীতিকে বিদায় দিতে হবে। তাঁর অভিযোগ, বিরোধীদের একটি অংশ একটি নীতিতে বিশ্বাসী। তারা কাজ করবে না, কাজ করতে দেবে না।
প্রধানমন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মিশন মোডে ইচিবাচক রাজনীতির পথে এগোচ্ছি। আজ সারা বিশ্বের নজর ভারতের দিকে। ভারত যা উন্নত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, তা এই অমৃত কালের শুরুতেই রেখেছি আমরা।
মোদী বলেন, আমাদের পরিকল্পনায় নতুন শক্তি, নতুন অনুপ্রেরণা ও নতুন সংকল্প রয়েছে। এই চেতনার আঙ্গিকে ভারতীয় রেলের ইতিহাসে নতুন ইতিহাসের সূচনা হচ্ছে। তাঁর সরকার জনগণের সরকার, জনগণকে তথা যাত্রী সাধারণকে আধুনিক পরিষেবা প্রদান করা তাঁর কর্তব্য। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছেন তিনি। বিরোধীদের কঠোর সমালোচনা করে তিনি পরিবারবাদকে ভারত ছাড়া করার বার্তায় গর্জে উঠলেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications