Narendra Modi: নতুন সংসদ ভবন আধুনিক ভারতের প্রতীক, মোদীর প্রথম ভাষণে ফের নেহরুর প্রশংসা

পুরনো ভবন ছেড়ে নতুন ভবনের পথ চলা শুরু হল মঙ্গলবারই। বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী পুরনো ভবনে দাঁড়িয়ে শেষ ভাষণে বলেছিলেন ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার কথা। আর নতুন ভবনের প্রথম ভাষণে তিনি বলেন, নতুন সংসদ ভবন হবে বিশ্বের কাছে আধুনিক ভারতের প্রতীক।

এই নতুন সংসদ ভবনেই ভারতকে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হবে গড়ে তুলতে অঙ্গীকার করেন। বিশেষ অধিবেশনে আবেগপূর্ণ বক্তৃতায় নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে ওঠার চেষ্টা করেন। সেই লক্ষ্যে তিনি ভেদাভেদ ভুলে বারবার নিয়ে আসেন পণ্ডিক নেহরুর নামও।

Narendra Modi

গণেশ চতুর্থীর দিন পুরনো সংসদ ভবনের মায়া কাটিয়ে নতুন সংসদ ভবনে আসেন সাংসদরা। নতুন সংসদ ভবনে বসে অধিবেশন। নয়া সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। এই পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়ায় এসেও নরেন্দ্র মোদী বলেন, যে সেঙ্গল শোভা পেয়েছিল নেহরুজির হাতে, তা আজ শোভা পাচ্ছে আমাদের নয়া সংসদ ভবনে।

পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মধ্যরাতের ভাষণ আজও অনুপ্রেরণা দেয় আমাদের। আমরা সেই ধারা মেনেই দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আজ আত্মনির্ভর হয়েছিল, আধুনিক ভারত গড়ে তোলার চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা আত্মননির্ভরতা ও আধুনিকতার পথে এগিয়ে যেতে আমাদের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ত্রুটিশূন্য করার চেষ্টা চালাচ্ছে। নতুন শিক্ষানীতিকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। যুব সমাজের উপর আমাদের ভরসা আছে। স্বাধীনতার ৭৫ বছরে আমাদের অনেক ভালো ভালো কাজ করতে হবে। সে বিশ্বাস রয়ছে আমাজের।

প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির কথা ভেবে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। ছোটো কাজ করার এখন আর সময় নেই। আমাদের বড় বড় কাজ করে দেশকে উচ্চাসনে তুলে ধরতে হবে। আমরা কৃষিনির্ভর দেশ। তাই কৃষিতে সবার আগে আত্মনির্ভর হতে হবে। সর্বক্ষেত্রেই আমাদের এগিয়ে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+