সেবাশক্তি দিয়ে করোনা যুদ্ধ জেতার ডাক দিলেন মোদী, দেশবাসীকে জানালেন স্যালুট

সেবাশক্তি দিয়ে করোনা যুদ্ধ জেতার ডাক দিলেন মোদী, দেশবাসীকে জানালেন স্যালুট

সেবাই পরম ধর্ম। মনের কথায় সেই ধর্মের কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার 'মন কি বাত'-এ নরেন্দ্র মোদী বলেন, করোনা ভাইরাসের এই লড়াই আবার প্রমাণ করে দিয়েছে সেবার থেকে বড় ধর্ম আর নেই। এই সেবাতেই রয়েছে সন্তোষ। দেশকে সেবা করতে শিখিয়েছে করোনার সংক্রমণ। সেই সেবাশক্তি দিয়ে করোনা যুদ্ধ জেতার ডাক দিলেন মোদী।

মোদী বিলিয়ে দিলেন সেবা ধর্মের ব্রত

মোদী বিলিয়ে দিলেন সেবা ধর্মের ব্রত

টানা চতুর্থ লকডাউনে দেশ দেখিয়েছে সংকল্পের শক্তি। সেই শক্তিকে এক করেই কেন্দ্র ও রাজ্য লড়াই করছে সহমত হয়ে। লড়াই করছে করোনর বিশ্ব মহামারীর বিরুদ্ধে। এবার সেই লড়াই মোদী বিলিয়ে দিলেন সেবা ধর্মের ব্রত। দেশবাসীকে তিনি সেই মন্ত্রই দিলেন, যা দিয়ে জয় করা যায় করোনার মতো ত্রাসকে। মোদী বলেন, অন্যান্য দেশের তুলনায় ভারতের সামনে করোনা পরিস্থিতির চ্যালেঞ্জ কম। তাই আমরা সহজেই করোনাকে হারাতে পারব।

দেশের সেবাতে নিয়োজিত ভারতবাসী

দেশের সেবাতে নিয়োজিত ভারতবাসী

মন কী বাতে সেবা ধর্মের কথা বলে মোদী ফের তুলে ধরলেন চিকিৎসক, নার্স, সাংবাদিকদের কথা। যারা সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। এঁরা সকলেই দেশের সেবাতে নিজেদের নিয়োজিত করেছেন বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মেয়ের পড়ার খরচ দিয়েছেন দুঃস্থদের

মেয়ের পড়ার খরচ দিয়েছেন দুঃস্থদের

তিনি বলেন আরও একজনের কথা বলতে হবে। তিনি করোনা যুদ্ধে দৃষ্টান্ত স্বরূপ। সেবার অনুপ্রেরণায় তামিলনাড়ুর সি মোহন মেয়ের পড়ার খরচ দিয়েছেন দুঃস্থদের। এর থেকে বড় দৃষ্টান্ত আর কী হতে পারে। দুস্থদের সাহায্যে উত্তরপূর্ব ও পাঞ্জাবের বহু মানুষই এগিয়ে এসেছে বলেও জানান মোদী।

সেবায় লুকিয়ে রয়েছে সন্তোষ, জিতব আমরা

সেবায় লুকিয়ে রয়েছে সন্তোষ, জিতব আমরা

মোদী বলেন, এ থেকেই প্রমাণিত হল, সেবায় লুকিয়ে রয়েছে সন্তোষ। যা করোনার আবহে প্রকাশ করছেন ভারতবাসী। তাঁরা তো দেশেরই সেবা করছেন। এই সেবাই ভারতকে করোনা মুক্ত করে ছাড়বে। সেবাশক্তি দিয়ে করোনা যুদ্ধ জিতব আমরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+