Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

No-confidence Motion: ভারতকে টুকরো করেছে, 'ঘমন্ডিয়া' জোটে সবাই প্রধানমন্ত্রী হতে চায়! তোপ মোদীর

No-confidence Motion: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগে মোদী বিরোধী জোট I.N.D.I.A তৈরি হয়েছে। আর সেই জোটকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার জবাবি ভাষণ দেন তিনি।

আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতকে টুকরো টুকরো করে দিয়েছেন বিরোধীরা। নতুন নাম রাখতে গিয়ে বিরোধীরা এই কাজ করেছে বলেও কটাক্ষ নরেন্দ্র মোদীর। একই সঙ্গে বিরোধী জোটকে 'অহংকারী' বলেও তোপ দাগেন।

জোটে সবাই প্রধানমন্ত্রী হতে চায়! তোপ মোদীর

শুধু তাই নয়, I.N.D.I.A- তে থাকা দুটি আই'কেও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিরোধীদের বেঁচে থাকতে এনডিএ'র সাহায্য নিতে হয়েছে। এমনকি অহংকার এতটাই যে এনডিএ-তেও দুটি 'I' ঢুকিয়ে দেওয়া হয়েছে। ''I.N.D.I.A এর প্রথম 'I' ২৬ টি দলের অদ্ধত্য এবং দ্বিতীয় 'I' হল একটি পরিবারবাদের ঐঊদ্ধত্য।

একই সঙ্গে নাম রাখতে গিয়ে ভারতকে টুকরো টুকরো বিরোধীরা করেছে বলেও অভিযোগ করেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, নতুন নামের প্রতিটি অক্ষরের পরে একটি করে ডট বসিয়ে দেওয়া হয়েছে। আই ডট এন ডট ডি ডট আই ডট এ (I.N.D.I.A)।

পাশাপাশি বিরোধীদের জোটকে আক্রমণ করে মোদী বলেন, বিভিন্ন রাজ্যে একে অপরের বিরোধী এরা। কিন্তু কেন্দ্রের বিরোধীতা করতে কেন্দ্রে একে অপরের হাত ধরেছে। তবে এই জোটে সবাই প্রধানমন্ত্রী হতে চায় বলে এদিন তীব্র আক্রমন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাহুল গান্ধীকেও এদিন তীব্র আক্রমণ শানান তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন যদিও ওয়াক আউট করে বিরোধীরা। অধিবেশন ছেড়ে বেরিয়ে যান রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীও। আর সে বিষয়টিকে উল্লেখ করে মোদী বলেন, অভিযোগ করতে পারেন, কিন্তু জবাব শোনার ধৈর্য এদের নেই।

পাশাপাশি কংগ্রেসের অহংকারই ওদের ডুবিয়েছে। ৪০০ থেকে ৪০-এ রামরুপী জনতাই নামিয়ে এনেছে বলেও আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওদের দোকানে শীঘ্রই তালা পড়বে বলে আক্রমণ। যদিও শাসনকালে দেশকে বিশ্বে তৃতীয় স্থানে নিয়ে আসবেন বলেও এদিন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে একাধিক ইস্যুতে কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ শানান তিনি।

তবে মোদীর বক্তব্য চলাকালীন ওয়াক আউট নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, দীর্ঘ দেড় ঘন্টা বক্তব্যে একাধিক অপমানজনক মন্তব্য প্রধানমন্ত্রী করেছেন। যা মোটেই সুস্থকর নয় বলে তোপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+