Modi In Haryana: কংগ্রেসের ডিএনএ-তে সংরক্ষণ-বিরোধিতা, দুর্নীতি-অস্ত্রে বিঁধে হরিয়ানায় দাবি মোদীর
Modi In Haryana: কংগ্রেসের ডিএনএ-তে রয়েছে সংরক্ষণের বিরোধিতা। দলিত, আদিবাসী, পিছিয়ে থাকা সম্প্রদায়কে বরাবর বঞ্চিত করে এসেছে কংগ্রেস। হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংরক্ষণ সংক্রান্ত রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। আর সেই বিতর্কের আগুনেই যেন এদিন সোনিপতের জনসভা থেকে ঘি ঢাললেন মোদী।

হরিয়ানায় ভোট হবে ৫ অক্টোবর। গোহানায় আজ নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, কংগ্রেসের শাহী পরিবার থেকে যাঁরাই প্রধানমন্ত্রী হয়েছেন তাঁরাই সংরক্ষণের বিরোধিতা করেছেন সব সময়। সংরক্ষণের প্রতি ঘৃণার মনোভাব পোষণ করা কংগ্রেসের ডিএনএ-তে রয়েছে। শাহী পরিবারের চতুর্থ প্রজন্মও সেই পথেই হাঁটছে।
মোদীর কথায়, কংগ্রেস সব সময় এসসি, এসটি, ওবিসিদের বঞ্চনা করে গিয়েছে। বাবা সাহেব আম্বেদকর দলিতদের সংরক্ষণের ব্যবস্থা করে গিয়েছিলেন। তিনি না থাকলে ওবিসিদের মতো দলিতদেরও অপেক্ষা করতে হতো কংগ্রেস সরকারের পতনের জন্য।
মোদী আরও বলেন, যখনই কংগ্রেস কোথাও ক্ষমতা থেকে সরে গিয়েছে, তখনই দেখা গিয়েছে দুঃস্থ, পিছিয়ে থাকা মানুষজন তাঁদের অধিকার পেয়েছেন। আবার কংগ্রেস যখন কোথাও ক্ষমতায় এসেছে তখনই দলিত, পিছিয়ে থাকা সম্প্রদায়ের অধিকার খর্ব করার চেষ্টা হয়েছে। তাদের দলিত-বিরোধিতা নিয়ে যাঁরা সরব হয়েছেন তাঁদের প্রতি ষড়যন্ত্র করা হয়েছে। হরিয়ানার দলিতরা এখানকার কংগ্রেসের নাটক দেখছেন।
#WATCH | Haryana: Addressing a public rally in Sonipat, PM Modi says, "Congress has cheated the people who belong to Dalits, backward castes. There is infighting in Congress, this is a result of old sins. Before 2014 when Congress was in power and Hooda was the Chief Minister,… pic.twitter.com/VOhUJuuw3I
— ANI (@ANI) September 25, 2024
মোদী সতর্ক করে বলেন, যদি ভুল করেও কংগ্রেস ক্ষমতায় এসে যায়, মনে রাখবেন রাজ্যটাকে ধ্বংস করে দেবে। হরিয়ানার স্থিতাবস্থা ও বিকাশের ধারা অব্যাহত রাখতে কংগ্রেসকে ভোট না দেওয়ার আহ্বানও জানান মোদী। নানাবিধ দুর্নীতির প্রসঙ্গ তুলেও মোদী এদিন নিশানা করেছেন কংগ্রেসকে।
হরিয়ানার সভা থেকে মোদী জম্মু ও কাশ্মীর নিয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, তোষণের রাজনীতি করতে গিয়ে ভারত-বিরোধী শক্তির পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে কংগ্রেস। ৩৭০ ধারা ফেরালে তা হবে জম্মু ও কাশ্মীরে যাঁরা সন্ত্রাসবাদের বিরোধিতায় জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি অসম্মান। অর্থাৎ মোদীর দাবি, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকেই উৎসাহ দেওয়ার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।












Click it and Unblock the Notifications