ডিজাইনার নেই, আমার ফ্যাশন জ্ঞান ঈশ্বর প্রদত্ত, বললেন নরেন্দ্র মোদী
বেঙ্গালুরু, ১৮ মার্চ : নরেন্দ্র দামোদর মোদী। রাজনীতি নিয়ে তাঁর বিচক্ষণতাই যে শুধু চর্চার বিষয় তাই নয়। তাঁর ফ্যাশন জ্ঞানও কিন্তু চর্চার বিষয়ে। মোদী কুর্তা হোক, বা নরেন্দ্র মোদী নাম লেখা স্যুট, লোকসভা নির্বাচনে প্রচারের মঞ্চে বিভিন্ন আকার, আয়তন রূপের পাগড়ি হোক, বা গলা বন্ধ জ্যাকেট। এমন ফ্যাশন সচেতন প্রধানমন্ত্রীর জুড়ি মেলা ভার।
তবে এই ফ্যাশন জ্ঞান মোদীর এল কোথা থেকে। ফ্যাশন স্টাইলিশের পরামর্শ, নাকি অন্যকিছু। এপ্রসঙ্গে অবশ্য মোদীর জবাব, "রংয়ের ব্যবহার করে ভিন্নভাবে ব্যবহার করার দক্ষতা ঈশ্বর দিয়েছেন আমায়।" ল্যান্স প্রাইসের নতুন বই 'দ্য মোদী এফেক্ট : ইনসাইড নরেন্দ্র মোদীজ ক্যাম্পেন টু ট্রাল্সফর্ম ইন্ডিয়া'-য় মোদী একথা জানিয়েছেন।

পাশাপাশি তিনি এও বলেছেন, "আর তাই নিজেই আমি সব কিছু করে নিতে পারি, ভগবানের আশীর্বাদ আমার মাথার উপরে আছে বলে, আমাকে সব পোশাকেই মাননসই লাগে। আমার কোনও ফ্যাশন ডিজাইনার নেই। তবে শুনলে ভাল লাগে যে আমার পোশাক কেতাদুরস্ত।"
ভারতের রাজনীতির মঞ্চে মোদীর রং ব্যবহারের দক্ষতা অন্য এক রামধনুর সৃষ্টি করেছে। লোকসভা নির্বাচনের প্রচারে হরেক রকম পাগড়ি ও টুপিতে দেশবাসীর মন জয় করেছিলেন মোদী। মোদীর নাম লেখা স্যুট তো দেশে হইচই ফেলে দিয়েছিল।












Click it and Unblock the Notifications