'বেটি পড়াও’ হয়ে গেল ‘বেটি পটাও’! স্বপ্নের প্রকল্পের কথা বলতে গিয়ে বেফাঁস মোদী
'বেটি পড়াও’ হয়ে গেল ‘বেটি পটাও’! স্বপ্নের প্রকল্পের কথা বলতে গিয়ে বেফাঁস মোদী
বিশ্বের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রীতিমত প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত কয়েকদিন আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন তিনি। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়েন প্রধানমন্ত্রী! টেলিপ্রম্পটার সমস্যার কারনে রীতিমত নাজেহাল হতে হয়। আর এমন অবস্থায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে ছাড়েননি বিরোধী সহ সোশ্যাল মিডিয়া ইউজার্সরা।

রেশ কাটতে না কাটতেই ফের বিভ্রাট!
আর সেই রেশ কাটতে না কাটতেই ফের বিভ্রাট! ফের একবার ফসকালো প্রধানমন্ত্রীর বক্তব্য। আর তা ফসকাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে মিমের বন্যা। কটাক্ষের ছড়াছড়ি। এমনকি রীতিমতো 'ট্রেন্ডিং'ও! আর প্রধানমন্ত্রীর সেই ভিডিও তো একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অনেকেই বলছেন প্রধানমন্ত্রীর কি আবার টেলিপ্রম্পটার বিগড়ালো নাকি!! তবে এবার উচ্চারণের কারনেই মিমের আক্রমণের মধ্যে পড়তে হল নরেন্দ্র মোদীকে।
|
অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে অংশ নিয়েছিলেন
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Brahmakumari-সংস্থার একটি অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে অংশ নিয়েছিলেন। 'আজাদি কা অমৃত মহোৎসবে'রি সুত্র ধরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই তাঁর সরকার মহিলা এবং মেয়েদের জন্যে কি করেছে সে বিষয়ে একটি বক্তব্য রাখেন। আর তা বলতে গিয়েই সরকারের গুরুত্বপূর্ণ 'বেটি বচাও বেটি পড়াও' য়ের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর তা বলতে গিয়ে উচ্চারণে বিভ্রাট করে বসেন তিনি। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'বেটি বচাও, বেটি পড়াও' হয়ে গেল 'বেটি পটাও'!
|
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের ভিডিও
আর এহেন মন্তব্য করার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের ভিডিও। আর তা দিয়ে কেউ বানাচ্ছেন মিম তো আবার কেউ বানাচ্ছেন মজাদার ভিডিও। আবার কেউ বলছেন আবারও কি প্রধানমন্ত্রীর টেলিপ্রম্পটার বিভ্রাট ঘটল নাকি!! প্রাক্তন আইএএস সূর্য প্রতাপ সিং (EX IAS Surya Pratap Singh) তাঁর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটি পোস্ট করেছেন। আর তা করে লিখেছেন, বেটি পটাও...! আজ কি ফের টেলিপ্রম্পটার খারাপ হল নাকি?এই ঘটনার পরেই উত্তরখন্ড কংগ্রেসের সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিও শেয়ার করা হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করা হয়েছে। এমনকি একাধিক ইউজার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে মজার মজার মিমও বানিয়েছে। আর তা ভাইরাল। প্রধানমন্ত্রীর উচ্চারণ ভিডিওতে চরম অস্বস্তিতে বিজেপি।












Click it and Unblock the Notifications