আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ছাড়াল ১ কোটির গন্ডি, জানালেন প্রধানমন্ত্রী

আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ছাড়াল ১ কোটির গন্ডি, জানালেন প্রধানমন্ত্রী

'আয়ুষ্মান ভারত’ প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ইতিমধ্যেই এক কোটি ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যমের সামনে এই তথ্য প্রকাশ করেন। পাশাপাশি কেন্দ্রে এই উদ্যোগের দ্বারা প্রচুর পরিবার বৃহত্তর ক্ষেত্রেও একাদিক লাভ পেয়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ছাড়াল ১ কোটির গন্ডি, জানালেন প্রধানমন্ত্রী

এদিকে ২০১৮ সালের সেপ্টেম্বরে মোদীর হাত ধরে শুরু হয় প্রধানমন্ত্রী জন স্বাস্থ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত প্রকল্প। সূত্রের খবর, এটিই বিশ্বের বৃহত্তম সরকারি ভর্তুর্কি যুক্ত স্বাস্থ্যসেবা প্রকল্প। যদিও এই প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা এক কোটির গন্ডি ছড়ানোর পরেই সকল সুবিধাভোগী ও তাদের পরিবারকে অভিনন্দন জানাতে দেখা যায় মোদীকে। পাশাপাশি আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত সকল নার্স, স্বাস্থ্য সেবা কর্মীদেরেও শুভেচ্ছা বার্তা জানান মোদী।

আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ছাড়াল ১ কোটির গন্ডি, জানালেন প্রধানমন্ত্রী

এই প্রসঙ্গে একটি টুইট বার্তায় মোদী লেখেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। প্রত্যেক ভারতীয়র জন্য এটা সত্যিই গর্বের বিষয়। দুই বছরেরও কম সময়ে এই উদ্যোগ এত মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই উদ্যোগটি অনেক ভারতীয়, বিশেষত দরিদ্র ও নিম্নবিত্তদের বিশ্বাস অর্জন করতে সমর্থ হয়েছে।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+