সৌদি আরব ভারতের অন্যতম প্রধান সহযোগী দেশ, যুবরাজ সলমনের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদীর
সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী মোদী। হায়দরাবাদ হাউসে বসেছিল সেই বৈঠক। একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে মৌ সাক্ষর হয়েছে। বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সৌদি আরব ভারতের অন্যতম বড় সহযোহী দেশ। দুই দেশের মধ্যে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী সৌদি আরবের প্রশংসা করে বলেছেন, সৌদি আরব বিশ্বের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়নশীল দেশ। আর সেকরণেই ভারত এবং সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গোটা প্রদেশের শান্তি বজায় রাখতে সহযোগিতা করবে। এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সৌদি আরবের যুবরাজের সঙ্গে মূলত দুই দেশের মধ্যে শক্তি ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। এই ক্ষেত্রে দুই দেশই পরস্পরকে সহযোগিতার বার্তা দিয়েছেন। ভারত থেকে মধ্য প্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত যে রেল করিডর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জি-২০ সামিটে তা নিয়েও আলোচনা হয়েছে মহম্মদ বিন সলমনের সঙ্গে। এই করিডর শুধু দুই দেশের মধ্যে সম্পর্ককেই উন্নত করবে না দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং ডিজিটাল কানেকটিভিটিরও উন্নয়ন হবে।
২০৩০ সালের মধ্যে এই করিডর তৈরির কাজ শেষ করে ফেলতে চাইছেন তাঁরা। এমনও আলোচনা হয়েছে। এছাড়াও সৌদির যুবরাজের সঙ্গে বাণিজ্য, শক্তি, জ্বালানি, বিনিয়োগ, প্রতিরক্ষা স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য পাকিস্তানের সঙ্গে ভারতের বিবাদের মাঝে সৌদি আরব কিন্তু ভারতের পাশেই থেকেেছ। পাকিস্তানকে ভারতের সঙ্গে বিরোধে না গিয়ে সম্পর্ক উন্নতির বার্তা দিয়েছিল।












Click it and Unblock the Notifications