Narendra Modi: রশ্মিকা-ক্যাটরিনা-কাজল, একের পর এক ডিপফেক ভিডিও, কড়া নির্দেশ দিলেন মোদী

একের পর এক অভিনেত্রীদের ভুয়ো ভিডিও তৈরি করা হচ্ছে । সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিপফেক ভিডিও হল আর্টিফিসিয়াল ইন্টালিজেন্টের মাধ্যমে যেকোনও ব্যক্তিকে নিয়ে ভুয়ো ভিডিও তৈরির উপায়।

প্রধানমন্ত্রী মোদী এই ডিপ ফেক ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চ্যাটজিপিটিকে তিনি কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। আর্টিফিিসয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে যেভাবে খারাপ ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছ তা যথেষ্ট উদ্বেগ জনক। এই নিয়ে সব ইন্টারনেটকে সতর্ক করার নির্দেশ দিয়েছে তিনি।

Narendra Modi

এক সপ্তাহ আগেই রেশ্মিকা মন্দানাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাতে দেখা গিয়েছিল রেশ্মিকা মন্দানা সুইম স্যুট পরে ঘুরছেন। এক সাংবাদিক প্রথম সেই ভিডিও ভুয়ো বলে জানান। অমিতাভ বচ্চন এই নিয়ে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছিলেন। রশ্মিকা মন্দানা নিজে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন এটা তাঁর সঙ্গে ঘটেছে তাঁকে সকলে চেনে সকলে জানেন তাই। কিন্তু এটা কোনও সাধারণ মেয়ের সঙ্গে হলে কী পরিণতি হবে।

রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসার পরেই আবার ক্যাটরিনা কাইফকে নিয়েও ভুয়ো ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। তারপরেই উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় তথ্য এবং সর্ম্পরচার মন্কত্রকের পক্ষ থেকে সতর্ক করা হয় সব সোশ্যাল মিডিয়া সংস্থাকে। এই ধরনের ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হলে কড়া পদক্ষেপ করা হবে। ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার সঙ্গে মোটা টাকা জরিমানা।

তারপরে আবার গতকাল অভিনেত্রী কাজলেন ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরেই প্রধানমন্ত্রী মোদী এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে চ্যাটজিপিটি টিমকে এই নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। কীভাবে এই ধরনের ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+