Narendra Modi: 'মৃত্যুর মুখে কংগ্রেস, কাঁদছে পাকিস্তান', প্রচার মঞ্চ থেকে বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদী
লোকসভা ভোটের প্রচারে গিয়ে কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের যোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কংগ্রেসের মৃতপ্রায় দশা। নিজেদের বাঁচাতে এখন প্রার্থনা করছেন কংগ্রেস নেতারা।
পাকিস্তানের সঙ্গে কংগ্রেসে যোগ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন কংগ্রেসের এই মৃতপ্রায় অবস্থা যে তৈরি হয়েছে তার জন্য প্রার্থনা করছেন পাকিস্তানের নেতারা। তাঁরা কংগ্রেসের পুনরুজ্জীবনের প্রার্থনা করে চলেছেন। তিনি অভিযোগ করেছেন কংগ্রেসের দুর্বলতার কারণেই ভারতে সন্ত্রাসবাদ দাপিয়ে বেড়াচ্ছিল। সেই কংগ্রেসের এই হাল হয়েছে দেখে পাকিস্তানের নেতারা কাঁদছেন।

পাকিস্তানের জঙ্গিদের বাড়বাড়ন্তের নেপথ্যে রয়েছে দুর্বল কংগ্রেস সরকারের হাত একথা প্রকাশ্যে দাবি করতে দ্বিধা করেননি প্রধানমন্ত্রী মোদী। তিনি দাবি করেছেন মোদী সরকারপ আসার পর জঙ্গিরা বুঝতে পেরেছে ভারত তাঁদের কাছে কঠিন ঠাঁয়ে পরিণত হয়েছে। তাই পাকিস্তান শাহাজাদাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছে। আর কংগ্রেস যে পাকিস্তানের ভক্ত সেটা একেবারে প্রকাশ্যে চলেছে। তাঁদের গোপন আঁতাত আর গোপন নেই।
কংগ্রেসকে ফ্যাক্টরি অব ফেক গুডস বলে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যদিও কংগ্রেস নিজেকে মুহব্বত কা দুকান বলেই দাবি করে থাকে। অর্থাৎ ভালোবাসার বিপনী বলে থাকে নিজেদের। কংগ্রেস এখন পুরোই একটা ভুয়ো সামগ্রির কারখানায় পরিণত হয়েছে। ইউপিএ জমানাকে শশ্মানকাল বলে আক্রমণ শানিয়েছেন মোদী।
গুজরাতের নির্বাচনী প্রচার সভা থেকে এনডিএ জমানাকে সবেরাকাল বলে দাবি করেছেন তিনি। ভারতে নতুন দিনের সকাল এনেছে এনডিএ সরকার। কংগ্রেস গোটা দেশকে ভাগ করতে চাইছে বলেও আক্রমণ শানিয়েছেন মোদী। তিনি দাবি করেছেন কংগ্রেসের জমানায় গোটা দেশে সমানভাবে সংবিধান কার্যকর করা হয়নি। তাই আবার নিজেদের হাতে সংবিধান নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কংগ্রেস। এমনই আক্রমণ শানিয়েছেন মোদী।












Click it and Unblock the Notifications