Narendra Modi: কত আসনে জিতবে বিজেপি, লোকসভায় জবাবি ভাষণে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী

লোকসভা ভোটের আগে সংসদে শেষবারের মতো জবাবি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তায় লোকসভা ভোটে বিজেপির জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন চারিদিকে রব উঠেছে আব কি বার ৪০০ পার। এবার বিজেপি একাই ৩৭০ আসনের বেশি সংখ্যায় জিতবে। আর এনডিএ জোট ৪০০ আসনের বেশি সংখ্যায় জিতবে।

সেই সঙ্গে তিনি এক কথায় বুঝিয়ে দিয়েছেন তৃতীয়বারও সরকার গড়বে এনডিএ জোট। তাই তিনি বার্তা দিয়েছেন তৃতীয়বার মোদী সরকার এলে সেটা ১০০০ বছরের ভারতের গতি সূত্র বেধে দিয়ে যাবে। প্রথম দুই বারে মোদী সরকার ১০০ বছরের সূত্র বেধে দিেয় গিয়েছে।

Narendra Modi

ভোটের আর বেশিদিন বাকি নেই। সেকারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জবাবি ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা ভোটের আগে শেষবার মতো লোকসভায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এবারে লোকসভা ভোটের টার্গেট বেধে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন এবারে বিজেপি আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। এবার ৩৭০-র বেশি আসন পাবে বিজেপি এমনই দাবি করেছেন তিনি।

লোকসভা ভোটেকে মাথায় রেখেই এক প্রকার বিরোধীদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ জোটের জোড়েই সরকার গড়েছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। ৩৪০ আসনের বেশি পেয়েছিল এবার। এবার সেই সংখ্যাও পার করে যাবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বছর পড়তেই আব কি বার ৪০০ পার বলে স্লোগান তুলেছে বিজেপি। বিজেপি নেতা কর্মীরা ইতিমধ্যেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন লোকসভা ভোটকে সামনে রেখে তাঁরা স্লোগান তুলেছেন আবকি বার ৪০০ পার। সেই সুর শোনা গেল লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর বার্তায়। তিনি বার্তা দিয়েছেন ৩৭০ আসনেরও বেশি আসন পাবে বিজেপি। অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই ফের ক্ষমতায় ফিরবেন তিনি। এমনই আত্মবিশ্বাসী কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন তৃতীয়বার সরকারে এলে দেশের অর্থনীতি আরও উন্নয়নের শিখরে পৌঁছে যাবে। ১০০ বছরেও কংগ্রেস সরকার যা করে উঠতে পারেনি। সেটা ১০ বছরে করে দেখিয়েছে তার সরকার। কংগ্রেস ধীর গতিতে শীর্ষে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ১০ বছরেও ঠিক মতো বিরোধী দলের ভূমিকা নিতে পারেনি বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+