কর্নাটক নির্বাচন জিততে মোদীই ভরসা বিজেপির, জনসভার পর ভোট প্রচারে মেগা রোড শো

কর্নাটক নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া চলছে। এবার অনেকাংশেই কংগ্রেসের পাল্লা ভারী। এই অবস্থায় কর্নাটক নির্বাচন জিততে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরই ভরসা রাখছে বিজেপি। তাই একের পর এক জনসভা কররা পর এবার ভোট প্রচারে মেগা রোড শোয়ে নামলেন তিনি।

কর্নাটক নির্বাচনের আর দু-সপ্তাহও বাকি নেই। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে মেগা রোড শো করলেন। কর্নাটকে বিজেপির জন্য নির্বাচনী প্রচারে ব্যস্ত দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ করলেন শনিবার। এদিন উত্তর বেঙ্গালুরুতে একটি মেগা রোড শো-তে অংশ নিয়েছিলেন তিনি।

কর্নাটক নির্বাচন জিততে মোদীর মেগো রোড শো

এই মেগা রোড শো-র মাধ্যমে তিনি জনসংযোগ করলেন। মানুষের কাছে থেকে সাড়াও পেলেন। তিনি এদিন উত্তর কর্নাটকের বেলাগাভি জেলার কুদাচি থেকে রাজ্যে তাঁর তৃতীয় জনসভায় ভাষণ দেওয়ার পরে বিকেল পাঁচটা থেকে শহর পরিদর্শন করলেন। একটি বিশেষভাবে ডিজাইন করা গাড়িতে চড়ে তিনি রোড শো করেন।

এদিন গেরুয়া টুপি পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করেন। এই রোড শো-তে প্রধানমন্রীর নরেন্দ্র মোদীর পাশে ছিলেন বেঙ্গালুরু উত্তরের সাংসদ ডি ভি সদানন্দ গৌড়া এবং বিজেপি এমএলসি সি নারায়ণস্বামী। এদিন প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাস্তার দুপাশে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।

কর্নাটক নির্বাচন জিততে মোদীর মেগো রোড শো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ফুল ছড়াতে থাকেন মানুষজন। বিজেপির পতাকা, ফেস্টুন এবং পোস্টার রাস্তায় ছেয়ে গিয়েছিল। এই রোড শো-এ দেখা গিয়েছিল শিল্পীদেরও। শিল্পীদের একটি দল রোড শোর পথে জনপ্রিয় ড্রাম নৃত্য পরিবেশন করেন।

এদিন ৫.৩ কিলোমিটার দীর্ঘ রোডশোটি উত্তর বেঙ্গালুরুতে মাগাদি রোড, নাইস রোড জংশন থেকে সুমনহাল্লি-সহ বিভিন্ন এলাকা মধ্য দিয়ে যায়। রোড শোকে কেন্দ্র করে যানজট তৈরি হয়। প্রধানমন্ত্রীর কনভয় যেখান দিয়ে যাবে সেই নির্দিষ্ট রাস্তাগুলি এড়াতে পুলিশ জনগণকে ট্রাফিক মেনে চলার পরামর্শ জারি করেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পুরো রোড শোকে কেন্দ্র করে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শনিবার দিল্লি থেকে উড়ে আসেন প্রধানমন্ত্রী। তিনি সকালে বিদর পৌঁছন। তিনি বিদারের হুমনাবাদ, বিজয়পুরার জেলা সদর শহর এবং বেলাগাভি জেলার কুদাচিতে জনসভায় ভাষণ দেন।

প্রধানমন্ত্রী শনিবার বেঙ্গালুরুতে রাত্রিযাপন করবেন এবং রবিবার সকালে রাজভবন থেকে রওনা দেবেন জেলা সদর শহর কোলার, রামনগর জেলার চান্নাপাটনা এবং হাসান জেলার বেলুরে জনসভা করার জন্য। দিল্লিতে ফেরার আগে রবিবার তিনি মাইসুরুতে একটি রোড শোও করবেন।

কর্নাটক নির্বাচন জিততে মোদীর মেগো রোড শো

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+