অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী, ভর্তি করা হল হাসপাতালে
বেশ কিছুদিন ধরেই নানা সমস্যায় ভুগছিলেন মোদীর ভাই প্রহ্লাদ মোদী। সম্প্রতি তাঁকে হসপিটালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে;। তবে উদ্বেগের কিছু নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) ভাই প্রহ্লাদ মোদী (Prahlad Modi)। এই মুহূর্তে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) চিকিৎসাধীন রয়েছেন তিনি। এমনটাই জানা গিয়েছে। গত কয়েকমাস আগেই প্রয়াত হন মা হীরাবেন। প্রধানমন্ত্রী মোদী'র সঙ্গেই সেই সময়ে দেখা যায় প্রহ্লাদ মোদীকে। কার্যত সময় ঘুরলেও শোক এখনও কাটেনি পরিবারের। আর এর মধ্যেই ভাইয়ের অসুস্থতার খবর সামনে আসছে। আর যা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে বলে জানা যাচ্ছে।

কিডনি সংক্রান্ত একাধিক সমস্যা
প্রকাশিত খবর অনুযায়ী, কিডনি সংক্রান্ত একাধিক সমস্যা দেখা দিয়েছেন প্রহ্লাদের। বেশ কয়েক মাস ধরেই চেন্নাই অ্যাপেলো হাসপাতালে সে সমস্যার চিকিৎসা করাচ্ছিলেন তিনি। তবে সম্প্রতি সমস্যা গুরুতর (serious illness) হয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই দ্রুত চেন্নাইয়ের ওই বেসরকারি হাসপাতালে প্রহ্লাদ মোদীকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শেই আপাতত সেখানেই ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, প্রহ্লাদ মোদীর চিকিৎসায় চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে। তাঁরাই পুরো বিষয়টি দেখছেন বলে জানা যাচ্ছে।

মোদীর থেকে অনেকটাই ছোট প্রহ্লাদ
ইন্টারনেট সহ একাধিক ক্ষেত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে অনেকটাই ছোট প্রহ্লাদ। ৫ ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। নরেন্দ্র রাজনীতিতে থাকলেও প্রহ্লাদ সক্রিয় রাজনীতিতে তেমন নেই। তবে All India Fair Price Shop Dealers Federation-এর সহ-সভাপতি হিসাবে কাজ করেন। আর এই সংগঠন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়। এমনকি জন্তরমন্তরে ধর্না পর্যন্ত দেন প্রহ্লাদ। যা নিয়ে কম বিতর্ক হয়। এছাড়াও গুজরাতের আহমেদাবাদে (Ahmedabad of Gujarat) প্রহ্লাদ মোদীর একটি সাধারণ দোকান এবং একটি টায়ারের শোরুম রয়েছে বলে জানা যায়।

ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে পড়েন প্রহ্লাদ
বলে রাখা প্রয়োজন, কর্নাটকের মাইসুরের কাছে গত বছর ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে পড়েন প্রহ্লাদ মোদী। শুধু তিনিই নয়, গাড়ি ছিল তাঁর গোটা পরিবার। গাড়ির চাকা পিছলে গিয়ে একটি পাথরে ধাক্কা খায়। আর তাতে রীতিমত আহত হন পরিবারের বেশ কয়েকজন সদস্য। যদিও প্রহ্লাদ মোদীর চোট খুব একটা গুরুতর না হলেও হাসপাতালে বেশ কিছু চিকিৎসাধীন ছিলেন বলেই খবর। এই ঘটনার কিছুমাস পরেই মা হীরাবেনের মৃত্যুর ঘটনা সামনে আসে। যা নিয়ে রীতিমত শোকের মধ্যে পরিবার। আর এর মধ্যেই অসুস্থতার খবর সামনে আসছে। যা নিয়ে উদ্বেগের একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলেই খবর।












Click it and Unblock the Notifications