রাষ্ট্রসংঘের ৭৫ তম বার্ষিকীতে 'আত্মবিশ্বাসের সংকট' এর প্রসঙ্গ তুলে মোদীর ঝোড়ো বার্তা
রাষ্ট্রসংঘের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বের তাবড় নেতারা নিজের মতো করে বক্তব্য রেখেছেন। এরই মাঝে রাষ্ট্রসংঘে সংস্কারের ডাক দিলেন মোদী। আর এই সংস্কারের ডাকের মধ্যে দিয়েই ভারত কার্যত এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিল।

রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা দিবসের দিন প্রততিষ্ঠানের সার্বিকসংস্কারের দাবি তুললেন মোদী। উল্লেখ্য, রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে বহুদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। ভারত সহ বহু দেশই এই স্থায়ী সদস্যপদরে প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রসংঘের সংস্কার বিরোধী মনোভাবকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আগে। আর এদিন, মোদী নিজের বক্তব্যে জানিয়েছেন, 'আত্মবিশ্বাসের সংকট' এর মুখে দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্রসংঘ। তিনি দাবি করে, যাতে এই প্ল্যাটফর্মে সংস্ত পক্ষ কথা বলতে পারে,তার জন্য সংস্কারের প্রয়োজন রাষ্ট্রসংঘে।
'আগের পরিকাঠামো নিয়ে আমরা আজকের দিনে কাজ করতে পারি না।' এই বক্তব্য রাখার পরই মোদী বলেন, সার্বিক সংস্কার না হলে রাষ্ট্রসংঘ বারবারর আত্মবিশ্বাসের সংকটের মুখে পড়বে। যাতে বর্তমানের বাস্তবিকতা ধরা যায়, তারজন্য প্রয়োজন বহুপাক্ষিক সংস্কার। পশাপাশি এদিন তিনি নিরাপত্তা পরিষদেও সংস্কারমুখী ভাবনা নিয়ে আসার বার্তা দেন।












Click it and Unblock the Notifications