Narendra Modi in Birthday: জন্মদিনে মেট্রো চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেলফি তুললেন যাত্রীদের সঙ্গে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে মেট্রো চড়লেন তাঁর জন্মদিনে। দ্বারকায় বিমানবন্দরে এক্সপ্রেস লইনের উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি মেট্রোয় চড়ে তাঁর জন্মদিন স্মরণীয় করে রাখলেন। শুধু মেট্রোই চড়লেন না, তিনি সেলফি তুললেন যাত্রীদের সঙ্গে এবং তাঁদের সঙ্গে মত বিনিময়ও করলেন।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্গদ্র মোদীর ৭৩তম জন্মদিন। এদিন মেট্রোয় চড়ে যাত্রীদের সঙ্গে মতবিনিময় করতে দেখা যায় তাঁকে। যাত্রীরা তাঁকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন যাত্রীদের হাততালি দিতে দেখা গিয়েছে। হ্যাপি বার্থডে মোদীজি গাইতেও দেখা গিয়েছে যাত্রীদের।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিশুদের চকলেট উপহার দেন। তিনি স্টেশনে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। হাই-স্পিড করিডোরটি দ্বারকা সেক্টর ২১ স্টেশন থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ স্টেশন পর্যন্ত প্রসারিত করা হয়েছে।
প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এক্সটেনশন লাইনটি দ্বারকা সেক্টর ২১ এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারকে সংযুক্ত করবে। এর ফলে নয়াদিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর-২৫ পর্যন্ত বিমানবন্দর এক্সপ্রেস লাইনের মোট দৈর্ঘ্য হবে ২৪.৯ কিলোমিটার।
বিমানবন্দর এক্সপ্রেস লাইন উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী মোদী দ্বারকায় 'যশোভূমি' নামে পরিচিত আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো সেন্টার উন্মোচন করেন। ৭৩ হাজার বর্গ মিটারেরও বেশি জায়গাজুড়ে নির্মিত কনভেনশন সেন্টারে প্রধান অডিটোরিয়াম গ্র্যান্ড বলরুম এবং ১৩টি মিটিং রুম-সহ ১৫টি সম্মেলন কক্ষ রয়েছে।












Click it and Unblock the Notifications