'হর হর মোদী' না, সমর্থকদের অনুরোধ জানালেন স্বয়ং মোদী

নরেন্দ্র মোদী জানিয়েছেন, কিছু উদ্যমী সমর্থক নিজেদের সমর্থন বোঝাতে 'হর হর মোদী' এই স্লোগানটি ব্যবহার করতেন। আমি তাঁদের এই উৎসাহকে সমর্থন করি। কিন্তু তা সত্ত্বেও তাঁদের কাছ অনুরোধ জানাব, তাঁরা যেন আর এই স্লোগান ব্যবহার না করেন।
সম্প্রতি দ্বারকা পীঠের শঙ্করাচার্য, স্বরূপানন্দ সরস্বতী মোদী সমর্থকদের এহেন স্লোগানে ক্ষুব্ধ হন। আরএসএস-র কাছে এই স্লোগানের চরম বিরোধিতা করেন। তিনি বলেন, সমর্থনের নামে এই 'ব্যক্তিপূজা' বন্ধ করতে হবে।
হরহর মহাদেব-এর অপভ্রংশ করে হরহর মোদীর নামে যে'ব্যক্তিপুজা'চলছে তা শাস্ত্রবিরোধী
শঙ্করাচার্য বলেন, 'হর হর মহাদেব' একটি পারম্পরিক ভজন। শিববন্দনায় এই ভজনটি ব্যবহার করা হয়ে থাকে। এই ধর্মীয় গানটি শুধুমাত্র মহাদেবের জন্য ব্যবহার করা হয়। সেই ধর্মীয় সঙ্গীতের অপভ্রংশ করে, মহাদেবের জায়গায় মোদীকে বসানো হয়।
শঙ্করাচার্য আরও বলেন, হর হর মহাদেবেরর অপভ্রংশে, হর হর মোদীর যে স্লোগান ব্যবহার করা হচ্ছে, তাতে ভগবানের পুজোর বদলে একজন নির্দিষ্ট ব্যক্তির পুজোর চেষ্টা করা হচ্ছে। যা হিন্দুশাস্ত্র বিরুদ্ধ। এই স্লোগানে বহু শিবভক্ত আঘাত পেয়েছেন।
এদিকে ধর্মগুরুদের পাশাপাশি সমাজবাদী পার্টি, কংগ্রেসও নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি করা এ স্লোগানের বিরোধীতা করেন। এর ফলে ভগবান শিবকে অসম্মান করা হচ্ছে বলেও প্রতিবাদ করেন তারা। কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদও এই স্লোগানের তীব্র বিরোধীতা করেন এবং আবেদন করেন যেন নির্বাচন কমিশন এই বিষয়টিতে হস্তক্ষেপ করেন।
যদিও গোটা বিষয়টিতে বিজেপির-ই পাশে দাঁড়িয়েছে আরএসএস। আরএসএস প্রধান মোহন ভগবৎ বলেন, আরএসএস-ও ব্যক্তিপুজোর তীব্র বিরোধীতা করে। উদ্যমী কিছু স,মর্থক এধরণের স্লোগান ব্ভহার করেন। তবে এটা কখনওই ইচ্ছাকৃত নয়।
তাই বিজেপি-তথা মোদী সমর্থকদের উদ্দেশে মোদী একটি টুইট করে এই স্লোগান ব্যবহার না করার জন্য আর্জি জানিয়েছেন। যদিও সেবিষয়ে আর কোনও মন্তব্য করতে চাইছেন না শঙ্করাচার্য।












Click it and Unblock the Notifications